Logo
Logo
×

বিশেষ সংবাদ

৫ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে করোনা উপসর্গে ২ ভাই-বোনের মৃত্যু

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৮:১৩ পিএম

৫ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে করোনা উপসর্গে ২ ভাই-বোনের মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নগরীর খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা গেছেন হুমায়ুন আহমেদ (৬০) নামে এক ব্যক্তি।

 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হুমায়ুন আহমেদ আমলাপাড়া কেবি সাহা রোড এলাকার বাসিন্দা।  এর আগে ১৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার বোন সিগমা বেগমও আক্রান্ত হয়ে মারা যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃতের পরিবারের বরাত দিয়ে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেধ জানান, তার দাফনকার্য চলছে।  গত কয়েকদিন যাবৎ সে জ্বর,শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলো। পরে তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হলে আজকে তার মৃত্যু হয়।

 

তিনি আরো জানান, এর আগে ১৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত তার বোন মারা যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন