Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনার দুঃসময়ে লাশের পর লাশ দাফন কাউন্সিলর খোরশেদ’র

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৭:০৪ পিএম

করোনার দুঃসময়ে লাশের পর লাশ দাফন কাউন্সিলর খোরশেদ’র
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে বলেছিলেন, ‘করোনা ভাইরাস জাত-ধর্ম এসব মানে না। ভাইরাল সেই টুইটে তিনি আরও জানান, ‘সময় এসেছে জাতি-ধর্ম ভুলে দেশের দুর্দিনে একাট্টা হয়ে লড়ার’। তবে করোনা ভাইরাসের এমন আগ্রাসন নিকট স্বজনরারও পাশে এসে দাঁড়াতে চাননা সংক্রমিত হওয়ার ভয়ে।‘কোভিড-১৯ পজেটিভ’ কথাটার সাথে সাথেই আক্রান্ত ব্যক্তির সাথে তৈরী হয় স্বজনদের দূরত্ব। আর এ দূরত্ব দীর্ঘ থেকে আরো দীর্ঘায়িত হয় যখন আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন।  শেষ বিদায়ও তারা পাশে পান না প্রিয় স্বজনদের। বাংলাদেশে করোনার আক্রমন শুরুর সাথে সাথেই নারায়ণগঞ্জের এক নির্ভীক জনপ্রতিনিধি কোভিড-১৯ বিরুদ্ধে যুদ্ধে নিজেকে উজার করে দিয়েছেন।

 

২০ এপ্রিল পর্যন্ত নারায়ণগেঞ্জ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। তবে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এর কয়েকগুন। করোনা আগ্রাসনে সাধারণভাবে মারা যাওয়া ব্যক্তির লাশও ছুঁতে চাননা স্বজনরা। করোনার আগ্রাসনের শুরু থেকেই মানুষকে শুধু সচেতন করেই খ্যান্ত হননি তিনি। নিজ উদ্যোগে স্ত্রী-সন্তান ও স্বেচ্চাসেবীদের নিয়ে রাতের পর রাত জেগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন, বিলি করেছেন এবং এটির কৌশল অন্যদের শিখিয়েছেন।

 

নিজ ওয়ার্ডের জায়গায় জায়গায় মানুষের জন্য হাত ধোঁয়ার ব্যবস্থা করেছেন। করোনার থাবায় যখন সব বন্ধ খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। করোনায় আক্রান্ত হয়ে মানুষের প্রাণপাখি যখন উড়ে যায়, নিকট স্বজনরাও যখন ছেড়ে যায় তখন নিজ দলবল নিয়ে ঝাঁপিয়ে দাফন কিংবা সৎকারের ব্যবস্থা করেন তিনি। সস্তা প্রচারণা কিংবা লোকদেখানোর জন্য নয়, নিজের প্রাণের তাগিদ, জনগণের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি আর দায়িত্ববোধের জায়গা থেকেই এসব কাজ নিজ হাতে করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনার এই দুঃসময়ের দিনগুলোতে মানুষের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

 

 

যদি নারায়ণগঞ্জ শহরের কথাই বলি। করোনা ভাইরাসে মৃত্যু ব্যক্তিদের শেষ ঠিকানা নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থান এবং হিন্দুদের ক্ষেত্রে শশ্মানঘাট। প্রতিদিনই এখানে চলছে কবরখোড়া আর সৎকারের কাজ।

 

গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গোয়ালপাড়া এলাকার ষাটার্ধ্ব বিকাশ সাহা। লাশবাহী গাড়িটি প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা শশ্মানে । সঙ্গে যারা এসেছেন তারা কেউই মৃতের আপন কেউ নন। আর এ অজানা সম্পর্কের মানুষগুলো মিলেই সারেন সৎকারের কাজ।

 

আর এ সকল কিছুই নিজ হাতে সামাল দিচ্ছেন নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর  ও মহাগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খোরশেদ।

 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে রাতদিন তার এ যুদ্ধ। মৃতের বাসা থেকে লাশ আনা থেকে শুরু করে গোসল,জানাজা,দাফন সকলকার্য সারছেন তিনি ও তার দল। শুধু ইসলাম ধর্মানুসারীদের জন্য নয় তিনি সমানতালে হাত বাড়িয়ে দিচ্ছেন হিন্দুধর্মাবলম্বীদের সৎকারের কাজেও। ইতিমধ্যেই তার উদ্যোগে করোনাভাইরাসে আক্রান্ত ১৭ জন মৃতের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে।

 

তবে শুধু সৎকার ও দাফন কার্যে থেমে নেই নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর  ও মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। একই হাতে চলছে গরীব-দুঃস্থদেও খাবার বিতরণের কাজও। নি¤œআয় ও গরীব-দুঃস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পৌঁছে দিচ্ছেন।
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। কখনও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে সুরক্ষার জন্য কখনও ক্ষুধার্থদের পাশে খাবার নিয়ে।

 

ব্যক্তি উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর মধ্যে দিয়ে নারায়ণগঞ্জসহ সারাদেশে আলোচনায় আসেন নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি জানান, বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে স্যানিটাইজার বানানোর জন্য ফর্মূলা সংগ্রহ করে  স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় প্রায় ৬০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেন। যা নিজ এলাকাসহ আশেপাশের অনেক এলাকায় বিনামূল্যে বিতরণ করেন তিনি।  

 

এছাড়া প্রতিনিয়ত করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সচেতনাতামূলক প্রচার প্রচারণা চলছেই। কখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কখনও এলাকায় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা ও সাবধানে থাকার পরামর্শ দিয়ে চলেছেন। ইতিমধ্যেই তার উদ্যোগে শুরু হয়েছে টেলি মেডিসিন সেবাও। যেখানে প্রতিদিন প্রায় ২০০ জনের বেশি মানুষ সেবা নিচ্ছেন।

 

তার এ সকল কর্মকান্ড প্রশংসার জোয়াড় কেবল নারায়ণগঞ্জ নয় দেশ ছেড়ে বিদেশেও তিনি সমভাবে সমাদৃত। কখনও কারো কাছে সে করোনা বীর, কখনও আবার মানবতার ফেরীওয়ালা হিসেবে পরিচিত হয়ে উঠছেন তিনি। প্রতিদিনই তার নানান কর্মকান্ডে নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জে এক নতুন দিগন্তের আভাস পাচ্ছেন।

 

নারায়ণগঞ্জবাসী মনে করেন, নারায়ণগঞ্জের প্রতিটি কাউন্সিলর ও জনপ্রতিনিধি যদি এমনভাবে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসতো। তাহলে নারায়ণগঞ্জে করোনাভাইরাস মোকাবেলার যে যুদ্ধ তা আরও সহজ হয়ে যেত।

 

এদিকে নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ চারদিকে প্রশংসা আর ভালোবাসায় সিক্ত হলেও দুশ্চিন্তায় নিমজ্জ্বিত তার পরিবার।

 

কাউন্সিলর খোরশেদের সুস্বাস্থ্য কামনা করে তার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার। নারায়ণগঞ্জবাসীও এমন কাউন্সিলরের জন্য ও তার পরিবারের জন্য দোয়া করতে ভুলবেন কেন! যে কাউন্সিলর নিজ জীবনকে ঝুঁকিতে ফেলে, পরিবারকে ঝুঁকিতে রেখে হাজারো মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ান, তাকে তো মানুষ মুকুট করে মাথায় রাখবেন বৈ কি! 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন