Logo
Logo
×

বিশেষ সংবাদ

আমাদের মানবতা কোথায়?

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১২:১০ এএম

আমাদের মানবতা কোথায়?
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। পুরো শহরের ক্লিনিক, হাসপাতালগুলোতে মরণ কাতরানো রোগীকে নিয়ে ছুটে বেড়িয়েছেন স্বজনরা। গাড়ি নেই, নেই অ্যাম্বুলেন্স। অটোরিক্সাতেই তুলে নিয়ে বাঁচানোর জন্য প্রাণ বাঁচানো  জন্য ছুটে বেড়ানোর কমতি নেই স্বজনদের। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল করতে করতেই অটোরিক্সাতেই ঢলে পড়েছে রোগী। বেঁচে আছে না মরে গেছে তাও বুঝবার উপায় নেই। কোথায় যাবে, কি করবে তা ঠাওর করতে পারছিলেননা কেউই। করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে পড়া দেওভোগের গৌতম দত্তকে নিয়ে এমনই নাজেহাল অবস্থায় পড়েন তার স্বজনরা। অটোরিক্সাতেই ঢলে পড়া গৌতমের নিথর দেহ দেখে থমকে দাঁড়ান স্বজনরা। যেই রোগীকে কোন হাসপাতালের কিংবা ক্লিনিকের ডাক্তার দেখতে চাননা মরে আছে কি বেঁচে আছে তার সৎকার করবে কে? চিন্তাটা মাথায় আসতেই যেন দুনিয়াই থমকে দাঁড়ায় স্বজনদের। পরে একজন মনে করে বলেন, করেনার এই সময়ে লাশের পর লাশ দাফন আর দাহ করে চলা নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদের কথা। খোরশেদের নাম্বারও তাদের কাছে নেই। বলে কয়ে এক পথচারীর কাছ থেকে পাওয়া গেল নাম্বার। লাশ দাহ করতে হলে খোরশেদকেই ডাকতে হবে! 

 

অটোরিক্সাতেই মারা যাওয়া গৌতম দত্তের স্বজনরা জানান, গত ১০/১২ দিন ধরে সর্দি-কাশি-ঠান্ডা নিয়ে অসুস্থ্য অবস্থায় ছিল গৌতম। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়িয়েছি। ঘুরতে ঘুরতে  হয়রান হয়ে গেলাম কেউ রাখতে চায়না। পরে ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তার করি। নারায়ণগঞ্জ গভম্যান্ট গার্লস স্কুল পর্যন্ত গেলাম। গিয়ে দেখি অটোরিক্সা দিয়ে গেলে রোগীকে তো আর বাঁচানো যাবেনা। তাই রাস্তার এক লোকের কাছ থেকে কাউন্সিলর খোরশেদের নাম্বারটা নেই। পরে তাকে ফোন দিয়ে একটা অ্যাম্বল্যান্স জোগাড় করে দিতে বলি। কিন্তু তিনি আসতে আসতে আমার দাদা অটোরিক্সাতেই নিথরভাবে পড়ে রইলো। দাহ করবো সেই লোকও তো নাই। পরে খোরশেদ ভাইকে বলে-কয়ে তার লাশ দাহ করার ব্যবস্থা করি। দুঃখ শুধু একটাই, একটু যদি হাসপাতালে নিতে পারতাম! একটা অ্যাম্বুল্যান্স যদি পেতাম! এক ডাক্তার যাও একটু সামনে আসছিল, কিন্তু ধইরাও দেহে নাই। মইরা গেছে না কি জিগাইছিলাম, হেয় বইয়াই রইছে!

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমি তখন চাষাঢ়ায়। কার কাছ থেকে নাম্বার নিয়ে ওই লোকের পরিবার আমার কাছে ফোন দেয়। বলে আমি আপনার এলাকায় এসে বিপদে পড়েছি, একটা অ্যাম্বুল্যান্স যোগাড় করে দেন। পরে আমি যেতে যেতেই গিয়ে দেখি তারা শশ্মানের গেটে চলে এসেছে। রোগীর হাত-পা ধরে দেখি নড়েচড়ে না। আমি বললাম, মারা গেছে, তারে বাড়িতে নিয়ে যান। 
মাকুছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমি একথা বলার পর তারা বলে, ভাই একটু দাহের ব্যবস্থ্যা করে দেন, হাসপাতালে কেউ ওরে ধরেই দেহে নাই। দেখেন, না কেমন শক্ত হইয়া গেছে! এরপর আমি আমার টিম নিয়ে ওই ব্যক্তির লাশ দাহ করার ব্যবস্থা করি।  
   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন