Logo
Logo
×

বিশেষ সংবাদ

চাষাঢ়া সিলভার ক্রিসেন্ট হাসপাতালে হচ্ছে নার্সদের থাকার ব্যবস্থা

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৯:৫৮ পিএম

চাষাঢ়া সিলভার ক্রিসেন্ট হাসপাতালে হচ্ছে নার্সদের থাকার ব্যবস্থা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারদের নারায়ণগঞ্জ ক্লাবে ও নার্সদের জন্য জেলা পরিষদের ডাক বাংলোর ব্যবস্থা করে দিয়েছিল সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান। তবে নার্সদের থাকার জায়গাটি আরো ভালো প্রয়োজন হয়ে পড়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এব্যাপারে জায়গাও খুঁজছিলেন। এমন সময় এগিয়ে এসেছেন চাষাঢ়া জাকির সুপার মার্কেটের ৫তলায় অবস্থিত সিলভার ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ। 

 

এব্যাপারে উদ্যোগ নিয়েছে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ। তিনি জানান, আমি সম্মানিত জেলা প্রশাসক এবং দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার দৃষ্টিতে ২০২০ এ চলমান তৃতীয় বিশ্বযুদ্ধে (করোনা ভাইরাস) ক্ষত-বিক্ষত মানব জাতির অস্তিত্ব রক্ষায় যারা জীবন পরিবারের মায়া ত্যাগ করে যুদ্ধ করছেন, সেই বীর করোনাযোদ্ধা (ডাক্তার ও নার্স) ভাই-বোনদের বিশ্রাম অথবা রাত্রীযাপনের জন্য  ‘সিলভার ক্রিসেন্ট হসপিটালটি’ ব্যবহার করতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। 

 

এহসান জানান, আমরা ডিরেক্টররা বসে সিদ্ধান্ত নিয়েছি করোনা চিকিৎসার সাথে জড়িত ডাক্তার/নার্সরা যে কয়দিন প্রয়োজন এটি ব্যবহার করতে পারবেন। এটি তাদের জন্য উন্মুক্ত করে দেবো। হাসপাতালটিতে ডাবল ও সিঙ্গেল ১৫টি এসি কেবিন রয়েছে। টিভি, ফ্রিজের ব্যবস্থাও আছে। এছাড়া একস্ট্রা আরো ১০টি ওয়ার্ড বেড আছে। ওখানেও এসি করা আছে। 

 

এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তিন’শ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় যুগের চিন্তাকে বলেন, এটা আমাদের জন্য অনেক বড় রিলিফ। আমরা হন্য হয়ে নার্সদের থাকার জায়গা খুঁজছি। নার্সরা খুব কষ্ট করে থাকছেন। আমরা শীঘ্রই ওই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন