Logo
Logo
×

বিশেষ সংবাদ

নমুনা সংগ্রহে বিশেষ মেডিকেল টিমের কার্যক্রম স্থগিত

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৯:৪০ পিএম

নমুনা সংগ্রহে বিশেষ মেডিকেল টিমের কার্যক্রম স্থগিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জে দ্রুত নমুনা সংগ্রহে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছিল । জেলায় করোনায় উপসর্গ ব্যাক্তি সহ আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের একটানা ১০ দিন নমুনা সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয় তদের। কিন্তু অনিবার্য কারণবশত এই টিমের কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়েছে।

 

রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

 

তিনি বলেন, ঢাকা থেকে ২৫ সদস্যের মেডিকেল টেকনোলজিষ্ট সমন্বয়ে গঠিত একটি প্রশিক্ষিত দল পাঠানোর কথা ছিল। তাদের নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহের জন্য আসার কথা ছিল। অনিবার্য কারনবশত মেডিকেল দলটি আসছে না। চিঠির মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

 

সিভিল সার্জন বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের জনগণের মাঝে কোভিড-১৯ সংক্রমনের উচ্চমাত্রা বিবেচনায় আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য ২৫ জন মেডিকেল টেকনোলজিষ্ট সমন্বয়ে গঠিত একটি প্রশিক্ষিত দল আপনার দপ্তরে ন্যস্ত করার যে আদেশ প্রদান করা হইয়াছিল, তাহা অনিবার্য কারনে স্থগিত করা হইল। ইহাতে পরিচালক মহোদয়ের সদয় সম্মতি রহিয়াছে। অতএব, এই ব্যাপারে মহোদয়ের সদর দৃষ্টি আকর্ষন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন