Logo
Logo
×

বিশেষ সংবাদ

অভিনব কৌশলে মাদক পাচার

র‌্যাব-১১’র অভিযানে আটক ৪ : মাদক উদ্ধার

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৩:৫১ পিএম

র‌্যাব-১১’র অভিযানে আটক ৪ : মাদক উদ্ধার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : অভিনব কৌশলে মাদক পাচারকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দরে র‌্যাব-১১’র দুটি পৃথক অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা, সাড়ে ৮ কেজি গাজা ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 


রোববার (১৯ এপ্রিল) সকালে এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। মাদক পাচারকারীরা সুকৌশলে পণ্য পরিবহনকারী ওই কাভার্ড ভ্যানের ভিতরে রাখা পণ্যের খাচার ভিতরে ইয়ারা ও  চালকের সামনে রাখা মালামালের ভিতরে করে ফেন্সিডিল নারায়ণগঞ্জসহ রাজধানীতে পাচার করছিল।
সোনারগাঁওয়ের কাঁচপুরে অভিযানে আটক হলেন- মহিবুল ইসলাম (৩৯) ও হাসিবুর রহমান বাদল (৩৯)।  তাদেরকে  সাড়ে ৮ কেজি গাজা ও ৬৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
এর আগে ভোরে বন্দরে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হন- টিপু মুন্সি (২৬) ও নাঈম মুন্সি (২১)।
অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাব ১১- এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী ও আলেপ উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন