Logo
Logo
×

বিশেষ সংবাদ

নমপার্ককে করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত আছি : শাহ নিজাম

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০১:১৯ পিএম

নমপার্ককে করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য প্রস্তুত আছি : শাহ নিজাম
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াজ এমিউজম্যান্ট পার্ককে (নমপার্ক) যদি করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য কেউ চান তবে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

 

শনিবার (১৮ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান। 

 

শাহ নিজাম স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘আমি এই জাতির ক্রান্তিলগ্নে নারায়নগঞ্জের সকল জনপ্রতিনিধি ও বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা মনে করেন, এই নমপার্ককে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ব্যাবহার করবেন আমি আপনাদের জন্য এটা করতে প্রস্তুত আছি। একটা স্টিল স্ট্রাকচার (যা বিভিন্ন ইভেন্ট এ করা হয় একদিন লাগে প্রস্তুত করতে আর আমার রেস্টুরেন্টে  ডাক্তার ও নার্সদের বিশ্রামের ব্যবস্থাও চাইলে করা যায়। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। বিষয়টি একটু ভেবে দেখবেন সবাই মানবতার সেবার জন্য।’

 

প্রসঙ্গত, ১৮ এপ্রিল সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩০১ জন। করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ২৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ৯ জন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন