Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত ২১৮, মৃত্যু ১৩

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১১:৩৩ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত ২১৮, মৃত্যু ১৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দেশে ঢাকার পরে করোনার সবচেয়ে বেশি তান্ডব চালাচ্ছে নারায়ণগঞ্জে। ১৮ এপ্রিল সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ৩০১ জন, মুত্য হয়েছে ২৪ জনের। তবে নারায়ণগঞ্জের মধ্যে করোনা জেঁকে বসেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায়। 

 

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করেনায় আক্রান্তর সংখ্যা ২১৮ জন, মারা গেছেন ১৩ জন। এখানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। সর্বমোট ২১৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ৩ জন। 

 

তবে রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ জন, মারা গেছেন ৬ জন। বন্দর উপজেলায় আক্রান্ত হেয়ছেন ২৩ জন, মারা গেছেন ৪ জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৫ জন, একজন। তবে আড়াইহাজার উপজেরায় ৮ জন ও সোনারগাঁ উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হলেও স্বস্তির বিষয় এখনো সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন