একটাও এন-৯৫ মাস্ক পাইনি : প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত সুপার সঞ্চয়
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৯:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যাদের উপর করোনা রোগীদের সুস্থ করার দায়িত্ব, তারা নিজেরোই এই রোগের শিকার হচ্ছে। হাসপাতালে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পিপিই দেওয়া হলেও জরুরী এন-৯৫ মাস্ক দেওয়া হয়নি। ফলে পিপিই পেয়েও করোনায় আক্রান্ত হচ্ছে হাসপাতালের স্বাস্থকর্মীগণ।
এদিকে হাসপাতালে চিকিৎসক সহ করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন স্বাস্থ্যকর্মী। আরো ১৫ জনের নমুনা পরীক্ষার করার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হাসপাতালে কমিউনিটি ট্রান্সমিশনে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তবে ঝুঁকি নিয়ে চলছে ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা সেবা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০০ শয্যা হাসপাাতলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় এন-৯৫ মাস্ক ব্যতিত স¦াস্থ্যকর্মীদের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে জানান।
সামসুদ্দোহা সঞ্চয় জানান, নারায়ণগঞ্জে ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১৩ জন মৃত্যুবরণ করেছেন। ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে করোনার চিকিৎসারত ডাক্তারদের এন-৯৫ মাস্ক নেই। ঝুঁকি নিয়েই করোনা রোগীদের চিকিৎসা করে চলছে। হতে পারে আমার হাসপাতালে ১৬ জন চিকিৎসক, নার্স করোনায় আক্রান্ত! তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এখনও সেখানে ১৪ জন রোগী ভর্তি আছেন। গতকাল ৪২ জন করোনা উপসর্গ নিয়ে আসা রোগীকে চিকিৎসা দিয়েছি।
প্রধানমন্ত্রী এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজর আনলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এন-৯৫ মাস্কের যোগান একদম কম। কিন্তু সমমানের অন্য মাস্ক আছে। সারাদেশে অধিক চাহিদা থাকায় বিলম্ব হচ্ছে। নারায়ণগঞ্জে না থাকলে শীগ্রই পাঠানো হবে। এছাড়াও নারায়ণগঞ্জে করোনা চিকিৎসার জন্য যে সংকট তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।


