Logo
Logo
×

বিশেষ সংবাদ

২৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিবে জেলা পরিষদ

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৭:১৮ পিএম

২৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিবে জেলা পরিষদ
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধে নারায়ণগঞ্জবাসীকে সরকারের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশ্ব ব্যাপী এই মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নির্দেশ মোতাবেক  কাজ করছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

পর্যায়ক্রমে পঁচিশ হাজার পরিবার কে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে সরকারী নিয়ম মোতাবেক নাম, ঠিকানা ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ পরিষদ এর সদস্য, কর্মকর্তা ও দলীয় কর্মীদের সহায়তায় ছয় হাজার পরিবার করে কয়েক দফায় তালিকা মাধ্যমে ইতিমধ্যে তৈরী করতে সক্ষম হয়েছে জেলা পরিষদ।

নিম্নের তালিকা হারে ৩/৪ দিনের মধ্যে ছয় হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিতে সক্ষম হবে বলে আশাবাদী চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।

 খাদ্য সামগ্রীতে রয়েছে:
১.মিনিকেট চাউল :-৫ কেজি
২.তীর সয়াবিন তেল :- ১ লিটার
৩.মুশুরের ডাল :- ১ কেজি
৪.ডায়মন আলু :- ৩ কেজি
৫.ফুলপি লবন :- ১ কেজি

ত্রাণ কাজে অনিয়ম প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, প্রতিটি সদস্য কে সবোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং ত্রাণ বিতরন এর সময় কোন লাইনে না দাঁড়িয়ে বাড়ী বাড়ী পৌছে দিতে বলা হয়েছে।

কিছুটা সময় বেশি লাগার কথা স্বীকার করে আনোয়ার হোসেন বলেন স্থানীয় ব্যাংক বন্ধ ও যাতায়াত ব্যবস্থার কারনে খাদ্য সামগ্রী পৌছাতে সময় একটু বেশী লাগলেও সকলের সহযোগীতা থাকলে সুষ্ঠু ভাবে সকল কাজ সম্পন্ন করতে পারব ইনশাল্লাহ।

উল্লেখ্য করোনা প্রতিরোধে ইতিমধ্যে ১৬,৫০০ পিস সাবান ও ২৫,০০০ পিস মাক্স জেলা প্রশাসন এর সাথে সমন্বয় এর মাধ্যমে বিতরণ করেছেন জেলা পরিষদ এর সদস্যরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন