Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জসহ ছয়খানে আক্রান্ত বাড়ছে,লকডাউন কঠিন হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ০৩:৩১ পিএম

না’গঞ্জসহ ছয়খানে আক্রান্ত বাড়ছে,লকডাউন কঠিন হবে: স্বাস্থ্যমন্ত্রী
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে বলেন, দেশের বেশ কিছু এরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো নতুন করে গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জে বেশি করে কোভিড-১৯ সংক্রমিত হচ্ছে। তাই এসব জায়গায় আমাদের লকডাউন আরো বেশি করে কঠিন করতে হবে। আমরা লক্ষ্য করছি , জনগণ বাইরে ঘোরাফেরা করে, বাজারে ঘোরাফেরা করে, প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করে। সকলকে অনুরোধ করবো আপনারা বাড়িতে থাকেন, ঘোরাফেরা করলে করোনা আরো বেশি সংক্রমিত হবে। আমাদের চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়বে। চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা সেই পরিস্থিতিতে যেতে চাইনা। লকডাউন বারে বারে দেয়া সম্ভবনা। প্রশাসন, পুলিশ ও মিডিয়াকর্মী আক্রান্ত হয়েছেন। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। ডাক্তার, নার্সরাও কঠোর পরিশ্রম করছেন। আমরা এই যুদ্ধে জয়ী হবোই।     

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা শহরে ৫০ থেকে ১০০ বেড কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। বিভাগীয় শহরগুলোতে ২০০ বেডের আইসিইউসহ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর মালিকরাও এগিয়ে আসছেন। সারাদেশে আইসোলেশন ওয়ার্ড করা আছে। সেখানে রোগী আছে। 

 

তিনি বলেন, করোনার রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই চিন্তা মাথায় নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেড প্রস্তুত হচ্ছে, অল্প কয়েকদিনের মধ্যে সেটি প্রস্তুত হয়ে যাবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনেও ১৩০০ বেড প্রস্তত করা হচ্ছে। দিয়াবাড়িতে বহুতল ৪টি ভবনে ১২০০ বেড তৈরির কাজ চলছে। মোট সাড়ে ৪ হাজার বেড প্রস্তুত করা হচ্ছে। আরো বেশ কিছু হাসপাতালও সংযোজন করা হচ্ছে।  

 

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, অনেকে করোনার পরীক্ষা করাতে চাননা, পরীক্ষা তেকে দূরে থাকেন। এটি একটি বিরাট সংকট। আপনি নিজে আক্রান্ত হবেন এবং পরিবারকে আক্রান্ত করবেন এবং চিকিৎসককে আক্রান্ত করবেন। তাই তিনি নিজেদের টেস্ট করার আহবান জানান। নিজে ভাল থাকুন এবং সকলকে ভালো রাখুন। 

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ২১৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২৩১ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৫০ জনের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন