Logo
Logo
×

বিশেষ সংবাদ

রাতের আঁধারে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আটক ৪ শতাধিক 

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১২:৫৮ পিএম

রাতের আঁধারে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আটক ৪ শতাধিক 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা সংক্রমণ ও খাদ্য অভাবে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাচ্ছে মানুষ। মঙ্গলবার রাতে ফতুল্লার বিভিন্ন স্থান থেকে লকডাউন অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ৪ শতাধিক জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময়  তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড আটক করা হয়।

 

আটককৃতদের অধিকাংশই রাজশাহী, দিনাজপুর, রংপুর ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। আটককৃতদের সাথে কথা বলে জানা গেছে,  কাজকর্ম বন্ধ থাকায় খাবারের সমস্যা অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে তারা নারায়ণগঞ্জ ছাড়ছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাল্কহেডযোগে নদী পথে কিশোরগঞ্জে যাওয়ার পথে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ধাওয়া করে একটি ট্রলার ও একটি বাল্কহেডসহ ৭০ থেকে ৭৫ জন যাত্রীকে আটক করা হয়। পরে যাত্রীরা যেখান থেকে এতে উঠেছিল সেখানে পৌঁছে দেওয়া হয়।

 

একই রাতে ফতুল্লার টাগারপার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে দেড় শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা হওয়া যাত্রী ভর্তি ৩টি পিকআপ আটক করা হয়। রাতেই মাউরাপট্টি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করা যাত্রীভর্তি চারটি পিকআপ আটক করা হয়। এসব পিকআপে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল। একই সময় ফতুল্লার পঞ্চবটী থেকে কিশোরাগঞ্জ যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় প্রায় ৬০ জন যাত্রীসহ একটি ট্রাক আটক করা হয়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আটককৃত সকল যাত্রীদের ফেরত এনে যার যার বাড়তে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া আটককৃত গাড়িগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন