Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঘরে বসেই পহেলা বৈশাখ পালন ওদের

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:১১ পিএম

ঘরে বসেই পহেলা বৈশাখ পালন ওদের
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): আজ বাংলা বছরের প্রথমদিন। পহেলা বৈশাখ। কিন্তু করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে এ উৎসবের আমেজ ম্লান হয়ে পড়েছে। প্রতিবারের মত এবার পহেলা বৈশাখে নতুন জামা পড়ে ঘোরা হয় নি তানহা,মাহিয়া আর মিমের। তাই ঘরে বসেই পহেলা বৈশাখ পালন করল তারা। তবে শুধু নতুন জামা আর সাজগোজে সীমাবদ্ধ থাকে নি তাদের এ বৈশাখী উদযাপন। এ সময়টায় ঘর থেকে বের না ঘরে থাকার আহ্বান জানায় তারা।

করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ অবস্থানে নারায়ণগঞ্জ। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে একাধিক মানুষ। ১৪ এপ্রিল পর্যন্ত এর মৃত্যুর সংখ্যা ১৪ জনে দাড়িয়েছে । আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড়শতাধিক। যা অন্য জেলাগুলোতে ছড়িয়ে গেছে।

কিন্তু তাতেও সচেতন নয় সাধারণ মানুষ। লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়ছে।

 

 তাই এ সকল মানুষকে সচেতন করতেই সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা তানহা,মাহিয়া আর মিমের এ ভিন্নধর্মী পদক্ষেপ। বাড়ির সামনেই নতুন পোশাক পড়ে দাড়িয়ে স্লোগানে স্লোগানে মানুষকে অযথা বাইরে ঘোরাঘুরি না করে ঘরে থাকার আহ্বান জানায় । আমাদের স্লোগান হল ঘরে থাকুন সুস্থ থাকুন ,পরিবারকে সুস্থ রাখুন।

 

চতুর্থ শ্রেণী পড়ুয়া মিম জানায়, সকাল থেকেই খুব কষ্ট হচ্ছিলো এবার বৈশাখে বের হতে পারবো না বলে। কারণ সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের সবাইকে ঘরে থাকার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা দেখছি এটা অনেকেই মানছে না। তাই আমরা এবার বৈশাখী উৎসব পালনে বন্ধুদের নিয়ে নতুন পোশাক পড়ে মানুষকে ঘরে থাকার জন্য বলি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন