Logo
Logo
×

বিশেষ সংবাদ

তিন সন্তানের মা না’গঞ্জের ফেরদৌসী, ডাক্তার বললেন; এ যেন আশার আলো

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৭:১৪ পিএম

তিন সন্তানের মা  না’গঞ্জের ফেরদৌসী, ডাক্তার বললেন; এ যেন আশার আলো
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে পড়ে যখন পুরো জেলায় আতঙ্ক বিরাজ করছে। দিনের পর দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। লকডাউনে নিস্তব্দ পুরো জেলা। নববর্ষের (পহেলা বৈশাখ) আগমনও যখন উৎসবের আমেজ নিয়ে আসেনি। সেই দুঃসময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ফেরদৌসী বেগম দীর্ঘ ১০ বছরের সংসার জীবনে প্রথম মা হওয়ার আনন্দ পেয়েছেন। তিনি বৈশাখের প্রথম দিনে ৩ সন্তানের মা হয়েছেন। এই প্রাণের সঞ্চার যেন তার ঘরে বয়ে নিয়ে এসেছে আশার আলো।  

 
 মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় রাজধানীর পপুলার হাসপাতালে ৩ সন্তানের জন্ম দেন ফেরদৌসী বেগম। নারায়ণগঞ্জের গাইনী ডাক্তার কামরুন্নাহারের তত্ত্বাবধায়নে এই ডেলিভারি সম্পন্ন হয়। এ সময় তার সহয়োগী হিসেবে ছিলেন তার দুই ছেলে ডা. সাদ ও ডা. সামি।

 

ডাক্তার কামরুন্নাহার বলেন, সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ফেরদৌসী বেগম ১০ বছর যাবৎ সন্তানের প্রত্যাশায় চিকিৎসা গ্রহণ করছিলেন। আল্লাহর রহমতে সে বাংলা নববর্ষ বৈশাখের প্রথম দিন ৩ সন্তানের মা হলেন। তার ১টি মেয়ে ও ২ টি ছেলে হয়েছে। মা ও ৩ সন্তান সকলেই ভালো আছেন। একটি শিশুর ওজন কম হওয়ায় তাকে এনআইসিতে রাখা হয়েছে।

 

তিনি আরো বলেন, ফেরদৌসী বেগম গর্ভবতী অবস্থ থেকেই আমার কাছেই চিকিৎসা করিয়েছেন। এত বছর পর তার কোলজুড়ে ফুটফুটে ৩ টি সন্তান এসেছে। এতে তিনি ও তার পরিবার ব্যাপক আনন্দিত। সেই সাথে এটা আমার জন্যও এক বিরাট সাফল্য। সারাদেশে যখন করোনায় মৃত্যুর মিছিল বইছে সে সময় এই প্রাণের সঞ্চার যেন এক আশার আলো। নতুন বছরে আশা করি এই ভয়াবহ সময় কেটে গিয়ে এক নতুন সূর্য উদয় হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন