সিপিবির হাফিজুল ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক দিপু করোনায় আক্রান্ত
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৫:০৮ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার শাখার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম এবং দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বার্তায় দু্ুইজনেই যুগের চিন্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কমরেড হাফিজুল ইসলাম বলেন, গত ৪ দিন আগে আমি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। এরপর থেকে বাসাতেই আইসোলেশনে আছি। নিয়মিত ডাক্তারের পরামর্শে চলছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু যুগের চিন্তাকে জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছি। ডাক্তারের পরামর্শে চলছি। আমার সুস্থ্যতার জন্য সবাই দোয়া করবেন।


