স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সদাহাস্যজ্জোল মিডিয়া ব্যক্তিত্ব সারাদেশ তথা নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের ব্যাপক পরিচিত শ্রদ্ধাভাজন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সাইফুদ্দিন সবুজ (৫৫) আর নেই। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টায় ঢাকা একটি হাসপাতালে হার্ট স্ট্রোক করে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক তথ্যমতে, সাংবাদিক সাইফুদ্দিন সবুজ’র ডায়াবেটিস ছিলো। গত এক সপ্তাহ ধরে ডাক্তারের ট্রিটমেন্টে ছিলেন তিনি। হাঠাৎ তাঁর দেহে সোডিয়াম কমে গেলে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে আর বাঁচানো যায়নি।
সাংবাদিক সবুজের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে যুগের চিন্তা পরিবার।


