বন্দর (যুগের চিন্তা ২৪) : বসুন্ধরা ত্রাণের চাউল নিয়ে চালবাজি অপচেষ্টা চালিয়েছে নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ ইসলামপুর এলাকার একটি কুচক্রী মহল। এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিসহ সাধারন জনগনকে উত্তেজিত করার অভিযোগ উঠেছে কুচক্রী মহল সালাম ও সিরাজসহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে । এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আসমা নাসরিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এবং উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৫ দিন পূর্বে বসুন্ধরা জিএম আরজু মদনগঞ্জের অসহায় ও কর্মহীন মানুষের কথা চিন্তা করে ত্রাণ বিতরণের জন্য ৩২২ বস্তা চাল ক্রয় করে। পরবর্তিতে সময়ে বসুন্ধরা মালিক পক্ষ ঢাকা হেড অফিস থেকে মদনগঞ্জ ত্রাণের চাল পাঠানোর সিদ্বান্ত নেয়। বসুন্ধরা মালিক পক্ষের সিদ্বান্ত মোতাবেক বসুন্ধরা জিএম আরজু উল্লেখিত ৩২২ বস্তা চাউল মদনগঞ্জ পিএম রোড এলাকার বেপারী রাইস এজেন্সি মালিক মহিউদ্দিন বেপারী কাছে উক্ত চাল বিক্রি করে। এই বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মদনগঞ্জ ইসলামপুর এলাকার কতিপয় সালাম ও তার সহযোগি সিরাজ মিয়া ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সাগরকে উক্ত এলাকায় বির্তকিত করার জন্য ত্রাণের চাল বিক্রির মিথ্যা গুজব রটিয়ে এলাকাবাসীকে খেপিয়ে তোলার পাঁয়তারা চেষ্টা করে।
এই ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নবগতা সহকারি (ভূমি) কমিশনার আসমা নাসরিন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী ১৬ এপ্রিল তারিখে বসুন্ধরা কর্তৃপক্ষ ত্রাণ বিতরণ করবে। এই চাউল সরকারি ত্রাণের চাল নয়। বসুন্ধরা যদি চাল না দেয় তাদেরকে কিছু করার ক্ষমতা আমাদের নেই। এই নিয়ে বিশৃঙ্খলা করার কোন দরকার নেই। আপনারা এখানে জড় হবেন না। আপনারা সবাই বাসায় চলে যান।
এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর হাজী ফয়সাল মোহাম্মদ সাগরের সাথে আলাপ কালে তিনি বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হস্তক্ষেপে বসুন্ধরা কর্তৃপক্ষ মদনগঞ্জ এলাকায় অসহায়দের মাঝে ত্রান বিতরণের সিদ্বান্ত নেয়। ত্রাণ বিতরণের বিষয়টি বসুন্ধরা কর্তৃপক্ষের নিজস্ব ব্যাপার। অথচ উক্ত কুচক্রি মহলটি আমাকে বির্তর্কিত করার জন্য আমার নামে মিথ্যা ও গুজব রটিয়ে সুনাম নষ্ট করার পাঁয়তারা চেষ্টা চালিয়েছে। আমি ওই কুচক্রি মহলকে ধিক্কার জানাই।


