Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনায় নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৯:২১ এএম

করোনায় নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :নারায়ণগঞ্জের ফতুল্লায় রহিমা বেগম নামে এক নারী (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১০  জনের। 

 

রবিবার রাত সাড়ে ৯টায় ফতুল্লার পূর্ব ইসদাইরের বাসিন্দা এই নারী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রহিমা বেগম ওই এলাকার সুলতান মিয়ার স্ত্রী।

 

রহিমার বড় ছেলে রিপন জানান, শনিবার তার মায়ের প্রেসার ও ডায়াবেটিক সমস্যা বেড়ে যায়। পরে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে করোনা উপসর্গ থাকায় ভর্তি করা হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে রাতে মারা যান। পরে তার নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। 

 

রিপন আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিজেরাই লাশ দাফন করবে। আর সোমবার সকালে এসে তাদের বাড়ির সকলের নমুনা সংগ্রহ করবে। এ বাড়িতে রহিমা বেগমের তিন ছেলে, স্বামীসহ ১১ সদস্য রয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পরিবারের সদস্যদের দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সোমবার নমুনা সংগ্রহ করা হবে পরিবারের অন্য সদস্যদের। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

 

বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৭ জন। 

(সূত্র : বাংলাদেশ প্রতিদিন)

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন