স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কখনও করোনা ভাইরাস ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে কখনও আবার সোনারগাঁয়ে বঙ্গবন্ধু খুনি মজিদের লাশ দাফন নিয়ে দেশজুড়ে আলোচনায় নারায়ণগঞ্জ জেলা।
করোনা ক্লাস্টার নারায়ণগঞ্জ:
বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। ইতিমধ্যেই নারায়ণগঞ্জকে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে রেড জোনে অর্থাৎ করোনা ক্লাস্টার হিসেবে ঘোষণা করেছে আইইডিসিআর। এরপরই ৭ এপ্রিল থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করে দেয়া হয়েছে।
প্রতিদিনই উল্লেখ্যযোগ্য হারে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আর এ করোনা প্রকোপ থেকে বাদ পড়েনি নারায়ণগঞ্জে সিভিল সার্জন, স্বাস্থ্যকর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকরা।
ইতিমধ্যেই নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে শত ছাড়িয়ে ১০৭ এর পা বাড়িয়েছে। মৃতর সংখ্যা আট হলেও উপসর্গ নিয়ে প্রয়ে প্রতিদিন মারা যাচ্ছে একাধিক মানুষ।
নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে অন্য জেলাগুলোতে:
এদিকে লকডাউন ঘোষণার পরও মানুষ অন্যজেলাগুলো ছড়িয়ে পড়ায় নারায়ণগঞ্জকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নারায়ণগঞ্জকে উহানের মতো পুরোপুরি অবরুদ্ধ করে দিতে না পারলে এই জেলাটি হয়তো ‘টাইম বোমা’ কিংবা ‘সুপার স্প্রেডারে’ পরিণত হবে। কারণ একমাত্র নারায়ণগঞ্জ ক্লাস্টারেই কম সময়ের ব্যবধানে সংক্রমণের সংখ্যা অনেক বেড়ে গেছে।
অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে অন্য জেলাগুলোতে গিয়ে করোনা সংক্রমণ ছড়াচ্ছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। নারায়ণগঞ্জ থেকে লোকজন সড়ক ও নদীপথে পালিয়ে অন্য জেলায় গিয়ে সংক্রমণ ছড়াচ্ছে । ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেকেরই । ১১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আসা আরও ১ যুবক করোনায় আক্রান্ত, নীলফামারীতে নারায়ণগঞ্জ থেকে আসা একজন আক্রান্ত, নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়া তিনজন করোনায় আক্রান্ত, একই দিন সিরাজগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ফেরা ৯৬ জন কোয়ারেন্টিনে, ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফেনীতে ফিরে মৃত্যু , বাড়ি লকডাউন, নারায়ণগঞ্জ থেকে বরগুনা পালিয়ে এসে আটক ১০৯ জন , করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা গৃহবধূর মৃত্যু।
নারায়ণগঞ্জে সোরাগাঁয়ে বঙ্গবন্ধু খুনি মাজেদের লাশ দাফন:
অন্যদিকে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ সোনারগাঁয়ে রাতের আধারে দাফন নিয়ে তোলপাড় শুরু হয়েছে নারায়ণগঞ্জসহ সারাদেশে। রোববার রাত ৩টায় ফাঁসির কার্যক্রম শেষে গোপনে মাজেদের মরদেহ সোনারগাঁয়ে তার শ্বশুর বাড়িতে দাফন করে তার পরিবার।
এ খবর ছড়িয়ে পরলে কবস্থান আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদে মুখর হয়ে উঠে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে দ্রুত খুনি মাজেদের লাশ কবর থেকে অপসারন করে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় লাশ কবর থেকে তুলে নদীতে ভাসিয়ে দেয়ার ঘোষণা দেন ।
জানা গেছে, করোনার প্রভাবে বেশীরভাগ মানুষ ঘরে থাকায় গোপনে শনিবার ভোরে খুনির পরিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের লাশ দাফন করেন।
প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জানান, বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ এই জেলায় রাখতে দেওয়া হবে না এবং মাজেদের লাশ অপসারণ না করা হলে কবর থেকে তুলে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়া হবে।
তারা আরো জানান, ভোলাবাসী তার দায় বহন করতে চায় না, তাহলে আমরা সোনারগাঁবাসী কেন এর দায় নিব। জননেত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা এ খুনির লাশ যাতে সোনারগাঁ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
এক পর্যায় বিক্ষোভকারী বিক্ষুদ্ধ জনতা কেউ ঝাঁড়– কেউ জুতা নিয়ে মাজেদের কবরে আঘাত করে অনেকে কবর খোড়ারও চেষ্টা করেন।
পরে প্রশাসনের হস্তক্ষেপের কারনে তারা কবর ছেড়ে চলে চলে গেলও মাজেদের লাশ এখান থেকে উত্তোলন করে অন্যত্র সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।
এদিকে রাতের আঁধারে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাফন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাজেদের দাফন প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরে খোঁজ খবর নিয়ে জানতে পারেন, রাত তিনটায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।
তিনি আরো জানান,উপজেলা আওয়ামীলীগ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদেন যে দাবি জানিয়েছেন আমরা সরকারকে জানাবো। সরকার যেভাবে সিদ্ধান্ত দিবে সেই ভাবে কাজ করবো।
এ বিষয়ে সোনারগা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আমরা খবরটি সকালে জানতে পেরেছি খুনির লাশ তার শ্বশুর বাড়ির লোকজন গোপনে দাফন করে চলে গেছে।


