Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে লকডাউনকে ‘ডন্ট কেয়ার’ করে রাস্তায় মানুষ 

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১২:২৭ পিএম

না’গঞ্জে লকডাউনকে ‘ডন্ট কেয়ার’ করে রাস্তায় মানুষ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জ করোনায় ভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে রেড জোনে রয়েছে। এদিকে গত ৭  এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। পঞ্চম দিনের মতো লকডাউন কার্যক্রম চলছে নারায়ণগঞ্জে। নগরীতে লোকসমাগম ঠেকাতে পুলিশ, র‌্যাব, আর্মিসহ আইনশৃঙ্খলাবাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ও নদীপথে বাড়ানো হয়েছে চেকপোস্ট। নারায়ণগঞ্জ থেকে কোনো লোক যাতে আশেপাশের জেলায় যেতে না পারে সেজন্য কঠোর অবস্থান নিয়েছে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

কিন্তু তাতেও লকডাউন মানছে না সাধারণ মানুষ। লকডাউনকে ডন্ট কেয়ার করেই রাস্তায় রাস্তায় চলছে সাধারণ মানুষের অবাধ বিচরণ।

 

গতকাল শনিবার নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক,পাড়া মহল্লা ও কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায়,  সাধারণ মানুষের সমাগম।   মূল সড়কগুলোতে পুলিশি তৎপরতায়  সাধারণ মানুষের চলাচল কিছুটা কম চোখে পড়লেও শহরের  অলিগলিতে তা বাঁধাহীন। অলিগলিগুলোর সম্মুখে কেউ আড্ডা দিচ্ছে। কেউ আবার চা পানে ব্যস্ত। এদিকে করোনা ভাইরাসের লকডাউনকে কেন্দ্র করে সকল ধরণের বন্ধ থাকায় শহরের অলিগলিতে বেড়েছে মৌসুমী চা বিক্রেতাদের সমাগম।  

 

গত বৃহস্পতিবার থেকে দেওভোগ পানির টাংকি এলাকায়  চায়ের দোকান নিয়ে  বসেছে  মোতালেব মিয়া। ২ সপ্তাহ আগে করোনা ভাইরাসের ঝুঁকে এড়াতে চাষাঢ়ায় তার চায়ের দোকানসহ সকল দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। পলে বন্ধ হয়ে গেছে উপার্জনের একমাত্র পথও। তাই ঘরে বসে না থেকে হাতে চায়ের ফ্লাক্স আর কাপ নিয়ে বেরিয়ে পড়েছেন। মোতালেব মিয়া জানান,  কি করমু । ঘরে  ৫০ কেজির এক বস্তা চাউল ছাড়া  তেমন কিছুই নাই। মাস শেষ ঘরভাড়াও যোগান দিতে হইবো। কেউ তো আর দিয়া যাবে না।

 

এদিকে তা পাশাপাশি আরো কয়েকজন পান, মোবাইল রিচার্জের জন্য দোকান সাজিয়ে বসেছেন। কোনো প্রকাশ  সুরক্ষা ছাড়াই তারাও লেনদেন করে চলেছে।

 

এদিকে শহরের মাসদাইর এলাকায় গিয়ে দেখা যায়, বাজারে মানুষের উপচে পড়া ভীড়। কেউ তরকারী কিনতে কেউ আবার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেছে।

 

দেওভোগ দাতা সড়ক এলাকার বাসিন্দা লুৎফর রহমান জানান, আমরা মধ্যবিত্ত আয়ের মানুষ। আমাদের জন্য তো আর কেউ খাবার নিয়ে বসে নেই। আমাদের খাবার আমাদের যোগান দিতে হবে। তাই আর কি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা আর কি।

 

বাজারে আসা গলাচিপা এলাকার বাসিন্দা মামুনুর রশিদ জানান, পান কিনতে আসছিলাম। বাসায় পান শেষ। এখন একটু ঘুরে দেখছি আর কিছু কেনা যায় কিনা।

 

একই অবস্থা শহরের ঈদগাহ, কলেজ রোড, তালা ফ্যাক্টরী, গুদারাঘাটসগ এলাকাগুলোতেও। অন্যদিকে চাষাঢ়ায় লোকসমাগম কিছুটা কম থাকলেও আশেপাশের এলাকাগুলোর অলিগলিগুলোতে সাধারণ মানুষের চলাচল পরিলক্ষিত হয়।

 

এদিকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেসব যানবাহন বিনা কারণে ঢোকার চেষ্টা করেছে সেগুলো পুলিশ আটকে রেখে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছে। যাতে ভবিষ্যতে লকডাউন চলাকালীন সময়ে কেউ বের হতে না পারে।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের লকডাউন কার্যক্রম ও করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং সামাজিক দূরত্ব নিশ্চিত লোকসমাগম ঠেকাতে নারায়ণগঞ্জের সাত জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সাতটি থানায় টিম ভাগ করে দেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন