Logo
Logo
×

বিশেষ সংবাদ

ইপিজেডও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:১৭ এএম

ইপিজেডও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ
Swapno

ডেস্ক রিপোর্ট : আগামী ২৫ এপ্রিল শনিবার পর্যন্ত দেশের ৮টি ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর স্বাক্ষরিত বার্তায় জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে জরুরি শিপমেন্ট, সেবা ও পিপিই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাড়া বেপজার অধীন দেশের ৮টি ইপিজেডের বাকি সব কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বেপজা ও ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠনের নেতাদে সঙ্গে যৌথ আলোচনায় শনিবার এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বার্তায় আরও বলা হয়, ইপিজেডে বর্তমানে চালু ৪৪৭টি শিল্প কারখানার মধ্যে ৩০৮টি ইতোমধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। ৩৪টি কারখানা আজ রবিবার (১২ এপ্রিল) পরিশোধ করবে। অবশিষ্ট কারখানাগুলো ১৬ এপ্রিলের মধ্যেই বেতন-ভাতা পরিশোধ করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন