Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জে করোনায় আক্রান্তদের জন্য প্রস্তুত হচ্ছে ৫০শয্যার হাসপাতাল

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১০:৫৭ পিএম

না.গঞ্জে করোনায় আক্রান্তদের জন্য প্রস্তুত হচ্ছে ৫০শয্যার হাসপাতাল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ৩০০ শয্যা হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট চিকিৎসাকেন্দ্রে প্রস্তুত করা হচ্ছে। হাসপাতালটিতে থাকবে ভেন্টিলেশন ব্যবস্থা সম্পন্ন আইসিইউ সুবিধা।


শনিবার (১১ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় এ তথ্য নিশ্চিত করেন। বতর্মানে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের ভর্তি থাকা রোগীদের  ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায় জানান, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ১০টি আইসিইউ এর সাথে ভেন্টিলেশন সম্পন্ন শয্যা এবং ৪০ টি আলাদা শয্যার ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও পুরো হাসপাতালটিই ব্যবহার করা হবে।  

 

কারণ আইসোলেশন হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে সংক্রমিত রোগীদের জন্য শুধু আলাদা বেড নয় একটি করে ওয়ার্ড প্রয়োজন হয়। যাতে তাকে সংক্রমণ নয় বা উপসর্গ আছে কিন্তু আক্রান্ত নয় এমন রোগীদের কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা রেখে চিকিৎসা সেবা প্রদান করা যায়। তাই  প্রতিটি ওয়ার্ডেই নতুন করে কাজ করতে হচ্ছে।  সবকিছু নতুন ভাবে স্থাপন করতে হচ্ছে।

 

গৌতম রায় আরো জানান, আমরা যত দ্রুত সম্ভব হাসপাতালটিতে সকল ধরণের ব্যবস্থা নিয়ে কাজ সম্পন্ন করতে  চাইছি। হাসপাতালে শনিবার ঢাকা থেকে বিশেষ টিম এসে সকল ধরণের পরিকল্পনা  করে দিয়ে গেছে। সে অনুযায়ী কাজ চলছে। পাশাপাশি চিকিৎসকদের টিম গঠন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আশেপাশের সকল কিছু জীবাণুমুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে।

 

এদিকে বর্তমানে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রয়েছে বলে নিশ্চিত করে ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. গৌতম রায় জানান, ৩০০ শয্যা হাসপাতালের একজন মেডিসিন কনসাল্টেন্ট (৪২) এর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার সাথে অন্যান্য চিকিৎসক-নার্সদের কাজ করেছেন এমন ১০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সকলের নমুনা পরীক্ষা করতে হবে।

 

এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের সাথে অন্য রোগীদের সেবা দিতে গেলে করোনা আক্রান্ত নয় এমন রোগীদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাবে তাই সাময়িকভাবে এ হাসপাতালের অন্য সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনসহ  এ পর্যন্ত ডাক্তার, নার্সসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন