Logo
Logo
×

বিশেষ সংবাদ

কর্মহীন ও অসহায়দের মডেল গ্রুপ ৫ কোটি টাকার সাহায্য দেবে (ভিডিও)

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৭:২১ পিএম

কর্মহীন ও অসহায়দের মডেল গ্রুপ ৫ কোটি টাকার সাহায্য দেবে (ভিডিও)
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহামারী করোনা প্রতিরোধ এবং কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান “মডেল গ্রুপ” পাঁচ কোটি টাকার প্যাকেজ কর্মসূচি ঘোষণা করেছে। 

শনিবার দুপুরে ফতুল্লার পশ্চিম তল্লা নিজ পোশাক কারখা মডেল ডি ক্যাপিটেলে এক সংবাদ সম্মেলনে ব্যাবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মাসুদুজ্জামানের পক্ষে এ তথ্য দেন প্রতিষ্ঠানের কর্মকর্তা অরুপ কুমার সাহা। 

কর্মসূচিতে রয়েছে ৪০ লাখ টাকা ব্যয়ে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা।এছাড়া খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ এবং অর্থ সহায়তা করা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের ত্রান তহবিলে ২০ লাখ টাকা, নারায়ণগঞ্জ-৪ ও ৫ সংসদ সদস্যের ত্রান তহবিলে ২০ লাখ করে ৪০ লাখ টাকা, জেলা প্রশাসকের ত্রান তহবিলে ২০ লাখ, পুলিশ সুপারের ত্রান তহবিলে ১০ লাখ, মধ্যবিত্ত নাগরিকদের জন্য ২০ লাখ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১০ লাখ, সংবাদ কর্মীদের জন্য ১০ লাখ, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামানের জন্মস্থান শহরের তল্লাশি এলাকার  জন্য ২৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। সকল কর্মসূচি চারটি ধাপে সম্পন্ন করা হবে। 

কর্মসূচির শুরুতে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন