নারায়ণগঞ্জের কাঁচাবাজারগুলোতে একমুখী পথ চালু করছে র্যাব-১১
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৪:০৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কাঁচাবাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখতে একমুখী পথ চালুর উদ্যোগ নিয়েছে র্যাব-১১। নগরের দিগুবাবুর বাজারে এই কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে পুরো জেলার কাঁচাবাজারে পর্যায়ক্রমে একমুখী পথ চালু হবে বলে জানিয়েছে র্যাব-১১
১০ এপ্রিল বিকেলে শহরের দিগুবাবুর বাজারে একমুখী রাস্তা চালু করা হয়েছে। র্যাবের সদস্যরা দোকানের সামনে সামাজিক দুরত্ব মেনে চলতে বৃত্ত এঁকে দিয়েছেন।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, নগরের কাঁচাবাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখতে একমুখী পথ চালু করার কাজ শুরু করেছে৷ ইতিমধ্যে দিগুবাবুর বাজারে এ ব্যবস্থা চালু করা হয়েছে৷ অন্য বাজার গুলোতেও এই কার্যক্রম শুরু হবে। বাজার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ক্রেতারা কোন পথে ঢুকবেন আর কোন পথে বের হবেন সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাঁশ দিয়ে পথ আলাদা করে দেওয়া হয়েছে। সেই সাথে সামাজিক দুরত্ব রাখার বিষয়ে বাজার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হয়েছে।


