করোনার ঝুঁকি নিয়েও চিকিৎসা সেবা দিচ্ছে প্রো-অ্যাকটিভ হাসপাতাল
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৩:৫৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিশ^জুড়ে মহামারী করোনাভাইরাসের সংক্রমণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ ভাইরাস থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। এ ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি যত দৃশ্যমান হচ্ছে ততই বাড়ছে আতঙ্ক। সাধারণ জ্বর-সর্দি-কাশিতেও আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন মানুষ। এসব অসুখে অন্য সময় হেলাফেলা করলেও এখন সবাই বেশ সচেতন। শ্বাসকষ্টসহ শ্বাসতন্ত্রের জটিল রোগে যারা ভুগছেন তাদের দুশ্চিন্তা আরো বেশি।
এদিকে, ভুক্তভোগীরা চিকিৎসা নিতে ছুটছেন হাসপাতালে। কিন্তু সেখানেও মিলছে না চিকিৎসা। মানুষের সেবা না দিয়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলো পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রীর আজুহাতে কার্যক্রম প্রায় বন্ধ করে রেখেছে। ফলে চিকিৎসা সংকটে পড়ছেন সাধারণ সর্দি-কাশি জ্বরের রোগীরা।
বিশেষ করে নারায়ণগঞ্জের গড়ে উঠা চিকিৎসা কেন্দ্রগুলো করোনার আতংকে সাধারন চিকিৎসা সেবাও দিচ্ছেনা বলে একাধিক অভিযোগ রয়েছে। তবে আশার আলো হচ্ছে এদের মধ্যে চারটি ডায়াগনষ্টিক সেন্টার রোগীদের নমুনা সংগ্রহ করবে বলে আশ^াস দিয়েছে। তবে নমুনা সংগ্রহ করলেও চিকিৎসা সেবা নিশ্চিত করছেনা কেউ।
সম্প্রতি নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালের মধ্যে ৩০০ শয্যা হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তত করা হচ্ছে। অপরটি ১০০ শয্যা হাসপাতাল সাধারণ রোগীদের চিকিৎসার সেবা দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে পুরো জেলার চাহিদার তুলনায় এটি খবুই স্বল্প বিধায় অনেকেই চিকিৎসা সেবা নিয়ে বিড়ম্বনা পড়ছেন।

এদিকে, করোনার ঝুঁকি নিয়েও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছ প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। স্বাস্থ্য সুরক্ষার নিরন্তর প্রয়াসে কাজ করছে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা।
করোনায় আতংক নয় সচেতন হতে রোগী ও সাধারন মানুষদের উদ্ভোদ্ধ করছেন। হাসপপাতালে আগত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে সচেতন হতে বিভিন্ন কার্যক্রমও গ্রহন করেছেন। এদের মধ্যে অন্যতম হলো করোনা সতর্কতায় প্রাথমিক স্ক্রিনিং বা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা।
এ পরীক্ষা কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী আসেন যারা এ সেবা নিয়ে থাকেন। এদের মধ্যে যাদের করোনা উপসর্গ দেখা যায় তাদের রেফার্ড করছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্ধাারিত করোনা সেন্টারগুলোতে। এছাড়াও জনসেচতনতায় নিয়মিত লিফলেট, হ্যান্ডবিল বিতরণ, মাইকিং ও স্বাস্থ্য সেবার পরামর্শ দিয়ে আসছেন।
নারাযণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় এ হাসপাতালটি অবস্থিত। হাসাপাতালটিতে ২৪ ঘন্টা ইমারজেন্সী, ওটি সার্ভিস, ফার্মেসী, এম্বুলেন্স সার্ভিস ও বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে।

সাশ্রয়ী মুল্যে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু রয়েছে- আইসিউ, এনআইসিউ, পিআইসিউ, এইচডিও, ডায়ালসিস, ডেলিভারি, সিজার ও ডেন্টাল বিভাগ। এ ছাড়াও রযেছে কম্পিউটার ডায়াগনষ্টিক সার্ভিস সেন্টার, হেলথ চেকআপ।
কথা হয় হাসপাতালে আগত এক রোগীর ভাই নেয়ামুল বাশারের সাথে। তিনি জানান, তার ভাই গত বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। দুইদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি হাসপাতালে চিকিৎসা/ভর্তির চেষ্টা করেন।
কিন্তু কোন হাসপাতালই তাকে চিকিৎসা করাতে রাজি হয়নি। তিনি সরকারি হাসপাতাগুলোতেও চেষ্টা করে ব্যর্থ হযেছেন।
পরে তিনি প্রো-অ্যাকটিভ হাসপাতালে রোগী নিয়ে আসেন। এখানে প্রথমে করোনা সতর্কতায় প্রাথমিক স্ক্রিনিং শেষে চিকিৎসা সেবা দেয়া হয়।
কথা হয় হাসপাতালের ডা. শরীফ মোহাম্মদ আরিফুল হকের সাথে। তিনি জানান, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুচিকিৎসা। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মেডিকেল চেক-আপ জরুরি। কিন্তু নানান ঝামেলার কারণে মানুষকে এসব সেবা গ্রহণ করার ক্ষেত্রে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বর্তমানে করোনার কারনে মানুষকে আরো বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

বর্তমান এ পরিস্থিতিতেও চিকিৎসা সেবা প্রার্থীদের যেন এসব ঝামেলায় পড়তে না হয় অর্থাৎ তাঁরা যেন সুন্দর স্বাভাবিক এবং নির্মল পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে তাদের একদল বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মী। তাঁদের অক্লান্ত পরিশ্রমে এখানে পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের চিকিৎসা।
হাসপাতালের সহকারি ম্যানেজার এস এম হাসান মোর্শেদ জানান, বেশ কিছু খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে হাসপাতালটি। স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রেও বিশেষ প্রশংসা কুড়িয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের সেবা দিচ্ছে হাসপাতাল। অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে রোগ নির্ণয় করছে। দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হচ্ছে।
এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসকে সবচেয়ে বড় সংকট হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এ বিষয়সহ স্বাস্থ্যসেবা নিয়ে কথা হয় হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ খালেকুজ্জামানের সাথে। তিনি জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ মহামারি আকারে রুপ ধারণ করেছে। জানা গেছে চীন থেকে এ রোগ ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আমাদের দেশেও এটা ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমরা এটি মোকাবেলা করছি। এটি আসলে একটি দুরারোগ্য ব্যাধি, এরকম ব্যাধি যা কিছু সময় পর পর আসে। দেখা যায় এর প্রতিষেধক অবিষ্কার হতে দু চার ৬ মাস এমনকি বছরও পেরিয়ে যায়। কিন্ত এর মধ্যে যা ঘটনার ঘটে যায়।
তারপরও যেহেতু আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছি সেহেতু তো আমরা আলাদা নই। তবে আমাদের কিছু সমস্যা রয়েছে, সচেতনাতর অভাব রয়েছে, প্রস্তুতির বিষয় রয়েছে তাই বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে হলেও করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে জনসচেতনা ও চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
জনসচেতনার পর আমরা হাসপপাতালে একটি করোনা সতর্কতায় প্রাথমিক স্ক্রিনিং বা পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছি। সেখানে প্রাথমিকভাবে স্ক্রিনিংসহ সরকারের নির্দেশনা আনুয়ায়ি করোনার উপসর্গগুলো নিয়ে যাচাইবাচাই করা হয়। কারো মধ্যে যদি প্রাথমিকভাবে করোনার উপসর্গ চিহ্নিত হয় তাদেরকে নির্ধারিত করোনা সেন্টারে রেফার্ড করছি।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মীদের সাথে বিশেষ করে আইসিও এর সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং নিয়মিত হাসপাতালের পরিচালক বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আলোচনা চলছে।

সরকার যদি চায় এবং যদি প্রয়োজন হয় জাতির এই দুর্দিনে আমরা শেষ সেবাটাও দিতে পিছিয়ে না পড়ি সে জন্য আমাদেরও চিন্তা আছে আমরাও প্রস্ততি নিচ্ছি। সরকার যদি প্রয়োজনীয় কিট দেন, এসিস্ট্যান্ট নিশ্চিত করেন আমরা জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সর্বশক্তি দিয়ে পাশে দাড়াবো এবং শেষ পর্যন্ত চিকিৎসা সেবা চালিয়ে যাবো।
এছাড়ার সাধারণ চিকিৎসা সেবা অবিচল রাখতে তিনি নানা পদক্ষেপ নিয়েছের বলে জানান। করোনার শুরু থেকেই ডাক্তার ও স্বাস্থকর্মীদের পিপিই’র ব্যবস্থা করাসহ তাদের নিয়মিত হাসপাতালে আসতে বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছেন। পরিবহন সংকটের এ সময়ে হাসপাতালে রোগীদের আনা নেয়া করতে ২৪ ঘন্টাই এম্বুলেন্স সার্ভিস চালু রেখেছেন। হাসপাতালকে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত নিয়মিত পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে।
নারায়ণগঞ্জের স্বাস্থসেবা নিয়ে তিনি বলেন, যেহতু এ জেলায় নিন্ম ও মধ্যবিত্তদের বসবাস বেশী তাদের স্বল্প মুল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালটি চালু করা হয়। এখানে সপ্তাহে একদিন দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে যেহেতু নারায়ণগঞ্জ অনেকটা লক ডাউনের মতোই রয়েছে এই পরিস্থিতি কেউ অসুস্থ হয়ে পড়লে আমাদের এম্বুলেন্সের মাধ্যমে তাদের বাড়ি থেকে নিয়ে এসে চিকিৎসা সেবা নিশ্চিত করছি।
তিনি আরো বলেন, সাধারন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে আধুনিক প্রযুক্তির সংযোজন করা হয়েছে। ভবিষ্যতে আরো উন্নতমানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বর্তমানে হাসপাতালটি ৩০০ শয্যা বিশিষ্ট। পর্যায়ক্রমে এটিকে ১ হাজার শয্যায় রুপান্তর করা হবে। যাতে নারায়ণগঞ্জে কেউ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্ছিত না হয়।


