Logo
Logo
×

বিশেষ সংবাদ

৫২ শয্যার করোনা আইসোলেশন চিকিৎসাকেন্দ্র প্রস্তুত হচ্ছে খানপুরে

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০১:৫৫ পিএম

৫২ শয্যার করোনা আইসোলেশন চিকিৎসাকেন্দ্র প্রস্তুত হচ্ছে খানপুরে
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের রোগীর চিকিৎসার জন্য হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে। ৩০০ শয্যা হাসপাতালের বিভিন্ন বিভাগের ভর্তি থাকা রোগীদের ১০০ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা, গৌতম রায়।

 

তিনি জানান, ৩০০ শয্যা হাসপাতালের একজন মেডিসিন কনসাল্টেন্ট (৪২) করোনা ভাইরাসে আক্রান্ত। তার সাথে অন্যান্য চিকিৎসক-নার্সদের সাথেও কাজ করেছেন। সে অনুযায়ী সকলের তালিকা করা হচ্ছে। তাদের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। সকলের নমুনা পরীক্ষা করতে হবে। সাময়িকভাবে এ হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ।

 

জেলা বিএমএ’র যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয় বলেন, করোনায় চিকিৎসাকেন্দ্র হিসেবে প্রস্তুত করার উদ্দেশ্যে ঢাকার সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান (মিনিও) থেকে কয়েকজন কর্মকর্তা হাসপাতালের পরিদর্শনে এসেছেন। তাদের সাথে নারায়ণগঞ্জ গনপূর্ত বিভাগ কাজ করবে। করোনা রোগীর চিকিৎসার প্রয়োজনীয় সকল সরঞ্জাম হাসপাতালে পাঠানো হবে। করোনায় চিকিৎসায় হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।

 

তিনি আরো বলেন, মিনিও ইঞ্জিনিয়ার জানিয়েছেন করোনায় চিকিৎসায় হাসপাতাল প্রস্তুত করতে কমপক্ষে ২০দিন সময় লাগবে। হাসপাতালের ওয়ার্ডকে পরিবর্তন করে ১০ শয্যার আইসিউ, ২ শয্যার ডায়ালাইসিস, ৪০ শয্যার আইসোলেশন করা প্রস্তুত করা হবে। হাসপাতাল প্রস্তুত না হওয়া পর্যন্ত করোনা উপসর্গের রোগীদের দেখার জন্য হাসপাতালের বহি.বিভাগে বিশেষ ব্যবস্থা করা হবে। করোনা সন্দেহ হলে তাকে ঢাকায় কুর্মিটোলা  হাসপাতালে পাঠানো হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন