Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ থেকে শেরপুরে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১২:০৫ পিএম

নারায়ণগঞ্জ থেকে শেরপুরে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত
Swapno

ডেস্ক রিপোর্ট : শেরপুরে করোনা আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতীর মানিককুড়া গ্রামে। তিনি পোশায় রঙ মিস্ত্রি (৪০)। ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে ২২ মার্চ বাড়িতে আসেন। কিছুদিন পর তার জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

শুক্রবার (১০ এপ্রিল)  রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন একথা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল)  ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার (৪০) এবং শ্রীবরদী উপজেলার সাতানী-শ্রীবরদী এলাকার ১০ বছর বয়সী এক শিশুর নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়ে। শিশুটির দাদি শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫২) জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে আইসোলেশনে রয়েছেন।

 

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্ত রুবেল বলেন, আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে ওই আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবার ও বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন