Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে তৃতীয় দিনের মত চলছে লকডাউন, কঠোর অবস্থানে পুলিশ

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০২:২৪ পিএম

না’গঞ্জে তৃতীয় দিনের মত চলছে লকডাউন, কঠোর অবস্থানে পুলিশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে নারায়ণগঞ্জে তৃতীয় দিনেরমত লকডাউন চলছে। এরই মধ্যে চাঁদপুর টাঙ্গাইলসহ অন্যান্য জেলায় নারায়ণগঞ্জ থেকে যাওয়া মানুষের মধ্যে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। 

 

এদিকে পুলিশ বলছে লকডাউনে জেলা থেকে বের হওয়া ও প্রবেশ করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে । গত রাতে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে করে ৩০/৪০ জন বেরিয়ে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জে ট্রাকটি পুলিশ আটক করে। 

 

একই সাথে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে প্রবেশের সময় ফতুল্লায় একটি কভার্ডভ্যান আটক করেছে পুলিশ।  তবে আজ শুক্রবার ও গতরাতে শবেবরাত থাকায় লকডাউনের তৃতীয় দিনের শহর সহ বিভিন্ন অলিগলিতে লোকসমাগম কম দেখা গেছে।    

 

নারায়ণগঞ্জ  পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম জানিয়েছেন নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে আছেন। আজ থেকে পুলিশের টহল আরো বাড়ানো হবে। কাউকে জেলায় প্রবেশ ও বের হতে দেয়া হবে না।

 

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, এপর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন । 

 

এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নারায়ণগঞ্জের তিনশ শয্যা হাসপাতালকে করোনা ইউনিট প্রস্তুত করার জন্য চিঠি পাঠিয়েছে। এ হাসপাতালটি প্রস্তুত করা হচ্ছে। 

 

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ গত রাত থেকে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে বলে তিনি জানিয়েছেন।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন