Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোভিড-১৯ পজিটিভ এসেছে মারা যাওয়া গিটারিস্ট হিরুর নমুনায়

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০১ পিএম

কোভিড-১৯ পজিটিভ এসেছে মারা যাওয়া গিটারিস্ট হিরুর নমুনায়
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  গত ৬ এপ্রিল দিবাগত রাত দেড়টায়  নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ি (কৃষ্ণচূড়া মোড়) এলাকায় মারা যাওয়া নারায়ণগঞ্জের জনপ্রিয় গিটারিস্ট হিরুর লিসানের (৩০) মৃতদেহ থেকে সংগৃহিত নমুনার ফলাফল কোভিড-১৯  পজিটিভ এসেছে বলে জানিয়েছেন জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসছে’।

 

৬ এপ্রিল মারা যাওয়ার পর গিটারিস্ট হিরুর কেউ লাশ ধরেনি এমনকি দাফনের জন্যও কেউ আসেনি বলে স্বজনরা জানায়। মৃত্যুর প্রায় ৯ ঘন্টা তার লাশ বাড়ির সামনে পড়েছিলো।

 

হিরুর স্বজনরা জানিয়েছিলেন, গত ২৬ মার্চ থেকে জ্বর, ঠান্ডা, গলা ব্যাথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এর মধ্যে নারায়ণগঞ্জের মেডিনোভা, ঢাকা মেডিকেলসহ বেশ কজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও তারা কেউ করোনাভাইরাসের পরীক্ষার পরামর্শ দেয়নি। নিজে থেকে আইইডিসিআর এর হটলাইনে প্রায় দুদিন চেষ্টা করেও করোনা টেস্টের ব্যবস্থা করতে পারেনি তার পরিবার।

 

সোমবার রাতে হিরুর অবস্থা সঙ্কটাপন্ন হলে পরিবারের লোকজন তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যেতে চায়। তবে, তাতে বাধা দেয় এলাকাবাসী। প্রশাসনের অনুমতি ছাড়া এলাকা থেকে এ্যাম্বুলেন্স বের হতে দেয়া যাবে না অজুহাতে প্রায় ১ ঘন্টা এ্যাম্বুলেন্স আটকে রাখে তারা। রোগীর জ্বর-সর্দি এবং শ্বাসকষ্ট রয়েছে অর্থাৎ তার করোনার উপসর্গ! এমনটা জানতে পেরে অ্যাম্বুলেন্স চালকও গাড়ি নিয়ে পালিয়ে যায়।

 

এদিকে এ খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা ঘটনাস্থলে ছুটে যান তার টিমসহ স্থানীয় থানা পুলিশ নিয়ে। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করেন। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় লাশ দাফনের ব্যবস্থা করেন।

 

প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা জানিয়েছিলেন, নিহতের স্বজনদেও হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হযেছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

 

জনপ্রিয় বেজ গিটারিস্ট হিরু লিসানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার সহকর্মীদের মাঝে। শোকে মুহ্যমান পরিবারের সদস্যা। নিহত হিরু স্ত্রী ও এক বছরের এক সন্তান রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন