Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড নিয়ে হতাশ অয়ন ওসমান

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৮:১৩ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড নিয়ে হতাশ অয়ন ওসমান
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কর্মকান্ড নিয়ে হতাশা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।

 

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হতাশা ব্যক্ত করেন।

পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, অয়ন ওসমান লিখেছেন, আমাদেও দেশে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা ঢাকার পরেই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ রেড এলার্ট ও লকডাউন করা হইছে। এই শহর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অন্য বিভাগ কিংবা জেলা থেকে নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি। যার কারণে অনেকেই ঢাকায় আসা যাওয়া করে করোনার টেস্টগুলি করেতে পারছে না।আমি মনে করি, এই অবস্থায় মানুষকে মহামারী থেকে বাঁচাতে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্ট ল্যাব চালু করা দরকার।

অনলাইন মিডিয়ার কিছু সূত্র থেকে জানতে পারছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩টি থানা এলাকায় মানুষের দূর্ভোগের কথা, খাবার নাই, চিকিৎসায় উদাসীনতা, বিভিন্ন রোগ আক্রান্তের খবর।সিটি কর্পোরেশনের প্রধান কর্তা শুধু বলেন, কারফিউ চাই, কারফিউ চাই, তারপরে তার আর দেখা মিলেনা। মানুষের খাবার, চিকিৎসার তিনি কি ব্যবস্থা করলেন? কোন সমাধান  নেই! তেমনি জামতলায় ঘটে যাওয়া ঘটনাটি মহিলার নাম নাজমা সুলতানা শিমু। হাসব্যান্ড করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে, ২ ছেলেমেয়ে, খাবার  নেই,তার নিজের শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া হচ্ছে। তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেও ফোন করে বলেছেন আমি হয়তো করোনায় আক্রান্ত প্লিজ আমাকে চিকিৎসায় সাহায্য করুন কিন্তু কেউ যায় নি।
সিটি কর্পোরেশনের অবহেলায় আঘাত পেয়েছি। এই হলো বর্তমান সিটি কর্পোরেশন!
মানুষের বিপদে এমন কাজ কাম্য নয়।আল্লাহ রহমত দান করুন।আল্লাহ আমাদের হেফাজত করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন