Logo
Logo
×

বিশেষ সংবাদ

পবিত্র শবেবরাতে নগরবাসীর প্রতি মেয়র আইভীর অনুরোধ

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৭:২৫ পিএম

পবিত্র শবেবরাতে নগরবাসীর প্রতি মেয়র আইভীর অনুরোধ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : পবিত্র শবে বরাতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মসজিদ ও কবরস্থানে না গিয়ে ঘরে বসে এবাদত করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

 

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই অনুরোধ জানান মেয়র। 

 

মেয়রের বরাত দিয়ে তাতে বলা হয়- প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম, ‘আজ পবিত্র শবেবরাত। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মসজিদে ও কবরস্থানে না গিয়ে ঘরে বসে এবাদত করি। সরকারি নির্দেশনা মেনে চলি। আসুন সকলে মিলে এই মহামারি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি।’ অনুরোধক্রমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন