Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে গৃহবধূর মৃত্যু 

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০২:১১ পিএম

নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে গৃহবধূর মৃত্যু 
Swapno

ডেস্ক রিপোর্ট :করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক গৃহবধূর (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

গত ২ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে রাণীখার গ্রামে আসেন বলে জানা গেছে। কয়েকদিন ধরেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।

 

ধরখার ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূ ও তার স্বামী নারায়ণগঞ্জে থাকতেন। রাণীখার গ্রামে আসার পর থেকে ওই গৃহবধূ জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। কিন্তু ভয়ে তার অসুস্থতার কথা কাউকে জানাননি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য ওই গ্রামে যাচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন