Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা গার্মেন্ট শ্রমিকের মৃত্যু

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০১:৫৫ পিএম

নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা গার্মেন্ট শ্রমিকের মৃত্যু
Swapno

ডেস্ক রিপোর্ট : নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা এক গার্মেন্ট শ্রমিকের (৩০)  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, গতরাতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়ি ফেরেন ওই নারী। সকালে ঠান্ডা, জ্বর, শ্বাস কষ্ট দেখা দিলে তাকে নৌকায় করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন