Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিটি এলাকা লকডাউন কিংবা কারফিউ জারির অনুরোধ মেয়র আইভী’র

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৩:৫৫ পিএম

সিটি এলাকা লকডাউন কিংবা কারফিউ জারির অনুরোধ মেয়র আইভী’র
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্বিক বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি করপোরেশন এলাকা লক ডাউন কিংবা কারফিউ জারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

 

রোববার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 
আবুল আমিন বলেন, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যবরণ করায় কয়েকটি এলাকা প্রশাসনের সহায়তায় লকডাউন করা হয়েছে।

 

তিনি জানান, সিটি এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কল কারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারী বাজার রয়েছে বিধায় এলাকাটি শ্রমিক অধ্যুষিত। ফলে ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোানা ভাইরাস সংক্রমনের ঝুঁকি অত্যাধিক। মানুষের জীবন রক্ষার্থে সার্বিক বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকা লকডাউন কিংবা কারফিউ জারী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন