Logo
Logo
×

বিশেষ সংবাদ

পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা মাঠে নেই

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৯:০০ পিএম

পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা মাঠে নেই
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনাভাইরাস মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ হিমশিম খেলেও মাঠে নেই নারায়ণগঞ্জের পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা। এই বিভঅগের চিকিৎসক, মাঠকর্মীসহ জনবল থাকা সত্ত্বেও করোনা মোকাবিলায় নিষ্ক্রিয় তাঁরা। ফলে বিদেশফেরত ব্যক্তিসহ সন্দেহজনক কোভিড-১৯ রোগীদের হোম কোয়ারেন্টিনের আওতায় আনতে বেগ পেতে হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগকে। 

 


    এবিষয়ে পরিবার পরিকল্পনা নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক মো.বসির উদ্দিন বলেন, ‘করোনাভাইরাস নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আমরা মা ও শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করছি। অধিদপ্তর থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’ সেবাকেন্দ্রগুলো থেকে করোনা বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছেনা বলে তিনি দাবি করেন। 


     খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার পরিবার পরিকল্পনা বিভাগ। পরিবার পরিকল্পনা বিভাগ মা ও শিশুস্বাস্থ্যসহ পরিবার পরিকল্পনার বিষয়ে কাজ করে। চিকিৎসা কর্মকর্তাসহ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের রয়েছেন মাঠকর্মী। মাঠকর্মীদের কাজ বাড়ি বাড়ি দিয়ে সক্ষম দম্পত্তি ও গর্ভবর্তীদের তালিকা করা, পরিবার পরিকল্পনাসামগ্রী বিতরণ, স্বাস্থ্যবার্তা ও স্বাস্থ্যশিক্ষা দেওয়া। জনসংখ্যা অনুপাতে পরিবার পরিকল্পনার একই ওয়ার্ডে দুজনের বেশি মাঠকর্মী রয়েছেন্ কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিভাগ মাঠে নেই, তারা নিষ্ক্রিয়। নারায়ণগঞ্জ সদর, আড়াইহাজার, রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কেউ করোনাভাইরাস বিষয়ে কাজ করছেননা। তাঁরা রুটিন ওয়ার্ক করছেণ। 
    

    তবে এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবা দিচ্ছি। তবে জ্বর ও ঠান্ডা নিয়ে রোগী এলে আমাদের উপসহকারী মেডিকেল অফিসার স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এছাড়া প্রতি ওয়ার্ডে মাঠকর্মী রয়েছেন।’
    

   নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে পরিবার পরিকল্পনা বিভাগকে অন্তর্ভুক্ত করা হলে বিদেশফেরত ব্যক্তিসহ সন্দেহজনক কোভিড-১৯ রোগীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা সহজ হতো। করোনা পরিস্থিতিতে জনসচেতনতায় তাঁরাও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারতেন। কিন্তু তাঁরা রুটিন ওয়ার্কের বাইরে কোন কাজ করছেননা। অথচ মাঠকর্মী, পরিদর্শক, ভিডিজটর, উপসহকারী মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার রয়েছেন। তাঁরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে করোনা নিয়ে কাজ করলে বিদেশ ফেরত ব্যক্তিদের ঠিকানা শনাক্ত করা সহজ হতো। 
    

   নারায়ণগঞ্জ নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাতি রফিউর রাব্বি বলেন, ‘করোনাভাইরসা মোকাবিলায় দেশে সেনাবাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালল সমন্বিতভাবে কাজ করছে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা সব প্রতিষ্ঠানের অবশ্যই যুক্ত হওয়া প্রয়োজন ছিল। করোনা নিয়ে তাদের ভূমিকা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। অবিলম্বে করোনা মোকবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সববিভাগকে মাঠে নামানোর দাবি জানান তিনি।’ 
   

   এব্যাপারে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘করোনাভাইরাস আমাদের জাতীয় দুর্যোগ। এই দুর্যোগে পরিবার পরিকল্পনা বিভাগ সহযোগিতা করলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারতাম। তাদের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। কেন তাঁদের এ কাজে সম্পৃক্ত করা হয়নি, সেটা আমি জানিনা।’
 

   তবে পরিবার পরিকল্পনা নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক বসির উদ্দিন বলেন, ‘আমাদের ওয়ার্ড পর্যায়ে যেসব জনবল আছে, তাঁরা নন-টেকনিক্যাল। তাঁরা এবিষয়ে কোন কাজ করতে পারবেননা। সাধারণ ছুটি থাকার পরও আমাদের সেবাকেন্দ্রগুলো খোলা আছে। সেবা নিতে যাঁরা আসছেন, তাঁদের করোনা বিষয়ে সচেতনতা ও পরামর্শ দেওযা হচ্ছে। এছাড়া মাঠপর্যায়ে যাঁরা রয়েছেন, তাঁদের নির্দেশনা দেওয়া আছে, বিদেশফেরত ব্যক্তিদের বিষয়ে তাঁদের কাছে তথ্য থাকলে তা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানাতে।’
  

   সিভিল সার্জন ইমতিয়াজ বলেন, ‘আমাদের স্বাস্থ্যকর্মীরাও নন-টেকনিক্যাল। কিন্তু তাঁরাও প্রবাসীদের তথ্য সংগ্রহের কাজ করছেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোটি তিনজন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। 

 

(সূত্র : প্রথম আলো)
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন