স্টাফ রিপোর্টার : জোড়া লাউ ২০ টাকা। একটা লন ১০ টাকা। তিনটা লন ২৫ টাকা। বিক্রেতার হাঁক ডাকেই বোঝা যায়-কমেছে লাউ এর দাম।
সাধের লাউ এর কদর কমেছে। বাজারে এসেছে হরেক মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার দাম নাগালের মধ্যেই। বড় বড় কচি লাই বিকোচ্ছে ২০ টাকায়।
তবুও লাউ এর চাহিদা নেই। ঢেড়স, কইডা ও বরবটিতে আগ্রহ সবার। ঢেড়স ও বরবটির দামটা চড়া। কইডা বিকোচ্ছে ২০ টাকা কেজি।
ডাঁটার কদর আছে। ২০ টাকা আঁটিতে শাক-ডাঁটা দুইই মিলে। দেশী মাছের সাথে ডাঁটা-আলুর ঝোল এর তুলনা হয়না।


