Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১৮৬, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৩:২৬ পিএম

না’গঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১৮৬, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জনসহ মোট ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩ জন। এপর্যন্ত নারায়ণগঞ্জে সর্বমোট ২২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এরমধ্যে হোম কোয়ান্টোইন থেকে অব্যাহতি পেয়েছন ৪০ জন। তবে নারায়ণগঞ্জে করোনায় নতুন করে আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ যুগের চিন্তাকে জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন সর্বমোট ২২৬ জন। এ তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে। 

 

তিনি আরো জানান, হোম  কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের সকলেই বিদেশ ফেরত। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন বলে জেনেছি। এরমধ্যে দুইজন সুস্থ্য হয়ে ফিরেছেন। তবে এখনও আক্রান্ত ১ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন