Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনা ভাইরাস থেকে রক্ষার্থে ম্যাজিষ্ট্রেটরা পেলেন পিপিই

Icon

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৮:৪৬ পিএম

করোনা ভাইরাস থেকে রক্ষার্থে ম্যাজিষ্ট্রেটরা পেলেন পিপিই
Swapno

স্টাফ রিপোর্টার : প্রতিষ্ঠানিক দায়িত্ব পালনের সময় প্রশাসনিক কর্মকর্তাদের করোনা ভাইরাস থেকে রক্ষার্থে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

 

রোববার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের মাঝে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেন তিনি। পিপিই এর মধ্যে রয়েছে মাস্ক, সুরক্ষা পোশাক (অ্যাপ্রোন), হ্যান্ড স্যানিটাইজার ও গ্ল্যাভস।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিদেশ ফেরত মানুষ কোয়ারেন্টাইনে আছে কিনা তা নিশ্চিত করতে, আতঙ্কের করণে দ্রব্যমূল্যের বৃদ্ধি ও কৃত্রিম সংকট ঠেকাতে, মানুষকে সচেতন করতে আমাদের বাইরে যেতে হয়। মানুষকে সচেতন করতে হয়।

 

এ কারণে আমাদের জনসমাগমের স্থান যেমন বাজারগুলোতেও যেতে হয়। ফলে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা অরক্ষিত হয়ে পরি। আমি মনে করি, অন্যকে রক্ষা করতে হলে নিজেদের সেফটি বেশী দরকার। তাই করোনা ভাইরাস থেকে রক্ষার্থে জেলা প্রশাসনের সকল ম্যাজিস্ট্রেটের মাঝে পিপিই বিতরণ করেন।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন