বিশেষ প্রতিনিধি: দ্বিগুবাবুর বাজার ও কালীরবাজার। শহরের প্রধান দু’টি বাজারেই ব্যবসায়ীদের কাছে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। পণ্যের সংকট নেই। কিন্তু মানুষের মনে ভয়। অবস্থা খারাপের দিকে গেলে যদি দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তখনতো পস্তাতে হবে।
পরিবারের সবাই গৃহকর্তাকে দোষারোপ করবে- কেনো সে আগে ভাগে জিনিষপত্র কিনেনি। তাই শহর ও শহরতলীর মানুষ পঙ্গপালের মত ছুটছে বাজারে। ঈদের চেয়েও বেশি কেনাকাটা করছেন মূল্য সন্ত্রাস থেকে বাঁচতে। কিন্তু হঠাৎ মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সুযোগ কাজে লাগাতে অপতৎপরতা চালাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট।
সিন্ডিকেট করছে মুষ্টিমেয় কিছু প্রভাবশালী ও রাজনৈতিক কানেকশন আছে এমন ব্যবসায়ী। এদের কাছে বাজারের সকল ব্যবসায়ীই জিম্মি। সিন্ডিকেট দাম বাড়িয়ে দিলে অন্যান্যদের কিছুই করার থাকেনা। তাছাড়া বেশি লাভে সবাই খুশি।
মাঝখানে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়লেও ব্যবসায়ীরা বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। এ কারণে দুর্যোগপূর্ণ সময়ে ব্যবসায়ী সিন্ডিকেটের পৌষ মাস হলেও সর্বনাস যা হবার তা হয় পাবলিকের। এমন চিত্রই লক্ষ্য করা যাচ্ছে শহরের দ্বিগুবাবুর বাজার ও কালীরবাজারে। গতকাল দু’টি বাজারেই আলু নিয়ে চুটিয়ে ব্যবসা করেছে কিছু ব্যবসায়ী।
কালীবাজারে পুলিশ ওদেরকে পেটানোর পর পরিস্থিতি ঠিক হয়। দ্বিগুবাবুর বাজারে এ খবর পেয়েই আলু ব্যবসায়ীরা দোকান ভর্তি আলুর বস্তা রেখে সটকে পড়ে। আলুপট্টির ব্যবসায়ীরা সটকে পড়লে অন্যান্যরা আলু বিক্রি বন্ধ রাখে। পুলিশ চলে যাওয়ার পর আলু বিক্রি শুরু হয়।
একপাল্লা ৮০ টাকা দরে। দিনভর ব্যবসায়ীরা ১৩০ টাকা পাল্লা দরে আলু বিক্রি করেছে। ৮০ টাকা পাল্লা দরে কয়েক মিনিট বিক্রি করেই আলু ব্যবসায়ীরা বিক্রি বন্ধ রাখে। সুযোগ বুঝেই ওরা দাম বাড়িয়ে দেয়।
সূধী মহলের মতে, নিত্য প্রয়োজনীয় পন্যের ব্যবসায়ীক সিন্ডিকেটের দাম্ভিকতার শেষ কোথায়? যে কোন ইস্যুকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেটগুলো অধিক পণ্য মজুদকরে প্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টি করছে এবং সাধারণ মানুষদের একপ্রকার জিম্মি করে আদায় করে নিচ্ছে অধিক মুনাফা।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অবস্থার কোন প্রতিরোধ করা হচ্ছেনা। সাধারণ মানুষদের ভাষ্য সরকার কথিত ব্যবসায়ীক সেন্ডিকেটদের নিয়ন্ত্রন করতে বরাবরই ব্যর্থ। সুদূর চীনে করোনা ভাইরাসটি আক্রান্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভাইরাসটি মহামারি আকার ধারণ করবে বলে হুঁশিয়ারী উচ্চারন করার প্রায় ২ মাস পর ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয় বাংলাদেশে।
দীর্ঘ এই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে নিশ্চিত করেছিলো। ইতিমধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বাংলাদেশকে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে এ পরামর্শ দিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞরা।
একটি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের বাজাগুলোতে ১৭ মার্চ প্রতি কেজি পেঁয়াজ ব্যবসায়ীরা কিনেছিলেন ১৭ থেকে ১৮ টাকায়। আর আলু বেচেছিলেন ৬ থেকে ৭ টাকায়। চার দিনের মাথায় আজ শনিবার একই পেঁয়াজ তাঁরা ৬৫ ও আলু ২৮ টাকা কেজি দরে বিক্রি করছিলেন।
এমন সংকটের সময় নারায়ণগঞ্জের প্রশাসন ইতিমধ্যে বাজারগুলোতে মনিটরিং করছে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যে সকল ব্যবসায়ী অধিক মূল্যে পণ্য বিক্রি করছে তাদের জেল জরিমানা করছে।
নাম না প্রকাশ করার শর্তে একজন মুক্তিযোদ্ধা এই প্রতিবেদককে জানান, এই দেশের মানুষের নৈতিকতার স্থল ক্রমশই নিম্নমুখি হচ্ছে। যেদেশের মানুষ ১৯৭১ সালে কাধে কাধ মিলিয়ে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছিলো সেই দেশের মানুষ এখন যে কোন ইস্যুতে ব্যবাসয়ীক চিন্তাভাবনা পোষন করছে।
এদের দ্রুত অর্থের মালিক বনে যাওয়ার নেশা চরম মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখন প্রয়োজন দৃষ্টান্ত। এদের কথিত সেন্ডিকেটদের আইনের আওতায় নিয়ে যথাযথ শাস্তির ব্যবস্থা করে দৃষ্টিন্ত স্থাপিত হলেই পরবর্তীতে এহেন এইরূপ কর্মকান্ড পরিচালনা করতে তাদের ভিতরে ভয় ও ভীতি কাজ করবে।


