Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জসহ সারাদেশের হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৮:৫৮ পিএম

নারায়ণগঞ্জসহ সারাদেশের হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ
Swapno

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জসহ সারা দেশের সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি হাসপাতালে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। খবর জাগো নিউজের। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগীরা সংক্রমিত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। রায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ৩১ জনসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩ জন। হোম কোয়ান্টোইন থেকে অব্যাহতি পেয়েছন ১৫ জন। তবে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।শনিবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ যুগের চিন্তাকে জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন সর্বমোট ৯৪ জন। এদের মধ্যে তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে এবং বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া ১৫ জনকে হোম  কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছেন। হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তারা সকলেই বিদেশ ফেরত। তবে করোনা আক্রান্ত কারোর খবর পাওয়া যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন