নারায়ণগঞ্জে দর্শনীয়স্থানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:১৮ এএম
যুগের চিন্তা ২৪ : করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘর ও পানাম নগর দর্শনার্থীদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।
শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
ড. আহমেদ উল্লাহ জানান, করোনা সংক্রামণ প্রতিরোধে ১৯ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দর্শনার্থীদের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে অফিস কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
এছাড়া বন্দরের সায়রা গার্ডেন, রূপগঞ্জের জিন্দা পার্ক, মেরি এন্ডারসনসহ নারায়ণগঞ্জের বিভিন্ন দর্শণীয়স্থানগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সড়ক ও ফুটপাতে গুলোতে জনসমাগমেও নিষেধ করা হয়েছে।


