Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৭৩ জন, অব্যাহতি ৩

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:১১ এএম

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৭৩ জন, অব্যাহতি ৩
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭৩ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। হোম কোয়ান্টোইন থেকে অব্যাহতি পেয়েছন তিন জন। তবে নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, বর্তমানে নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৩ জন। এছাড়া আজ তিনজন হোম কোয়ারেন্টাইন থেকে অব্যহতি পেয়েছেন। 


হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তারা সকলেই বিদেশ ফেরত। তাদের মধ্যে একজন চীনা নাগরিক এবং দুজন ভারতীয় নাগরিক। তবে করোনা আক্রান্ত কারোর খবর পাওয়া যায়নি।


এদিকে রূপগঞ্জে ইতালি প্রবাসী এক যুবকসহ তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তথ্য গোপন করায় ওই যুবকের শ্বশুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই বাড়ির সামনে নিষেধাজ্ঞার একটি পোস্টার ঝুলিয়ে দেয়া হয়। 


অন্যদিকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। তাই আগাম খাদ্যপণ্য মজুদ করতে শুরু করেছেন। সাধারণ মানুষের আতঙ্কের সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। আতঙ্কের সুযোগ নিয়ে তারা বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছেন। 


এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি রোধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে সদর, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন মুদির দোকান ও পাইকারি চালের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন