Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে বেসরকারিভাবে প্রস্তুত করোনা রোগীর পর্যবেক্ষন ফ্লোর

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০২:৩৫ এএম

না’গঞ্জে বেসরকারিভাবে প্রস্তুত করোনা রোগীর পর্যবেক্ষন ফ্লোর
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার এসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম বেসরকারি উদ্যোগে করোনা ভাইরাস রোগীর পর্যবেক্ষনের জন্য ৩ হাজার স্কোয়ার ফিটের একটি ফ্লোর প্রস্তুত রাখা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ফ্লোর প্রস্তুত ছাড়ায় সরকারি জুডিশিয়াল ভবনে অস্থায়ী পর্যবেক্ষন কেন্দ্রে আর্থিক অনুদান ও বেড হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ নিজাম আলী।


ডা. মোহাম্মদ নিজাম আলী জানান, পলি ক্লিনিকের ৫ম তলায় আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটি ফ্লোর প্রস্তুত রেখেছি। এটি সিভিল সার্জন যখন চাইবেন করোনা সংক্রান্ত যেকোন কিছুতে ব্যবহার করতে পারবেন।


এ ছাড়াও আমরা কোয়ারেন্টাইনের জন্য বেড ও আর্থিক অনুদান দিয়েছি। আমরা সরকারের স্বাস্থ্য ও প্রশাসনের সহযোগীতায় সর্বাত্তকভাবে প্রস্তুত রয়েছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন