যুগের চিন্তা রিপোর্ট : সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কোরআন খানি, মিলাদ ও দোয়া, আলোচনা সভা, কেকে কাঁটা ও রাতে আতশবাজির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গতকাল মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল মুজিববর্ষ।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে আটটায় নগরীর চাষাড়ায় বিজয়স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন ও পুলিশ সুপার মো: জায়েদুল ইসলাম। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে ২ নং রেলগেটে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। দোয়া মাহফিলের পূর্বে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, বঙ্গবন্ধুর পুরো নাম ছিলো শেখ মুজিবুর রহমান তবে তারা ডাক নাম ছিলো খোকা। একদিন সেই খোকাই বিশ্ব কাপিয়ে ছিল। হয়েছিলো বিশ্বের নেতাদের নেতা। তার একক নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম ১৯৭১ সালে।
তখন বঙ্গবন্ধুর বয়স মাত্র ৫১ বছর। এবং তিনি যখন ঘাতকদের হাতে নিহত হন তখন তার বয়স ৫৫ বছর। এই ৫৫ বছর বয়সে তিনি আমাদের একটি রাষ্ট্র দিয়ে গেছেন। একটি সংবিধান উপহার দিয়ে গেছেন। জাতিসংঘের সদস্যপদ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর ইতিহাস বলে শেষ করা যাবেনা।
আমাদের মাঝে ২০৭১ সাল ফিরে আসবে কিš‘ ১৯৭১ সাল আর ফিরে আসবে না। ফিরে আসবে না, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরো বলেন, আমার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম, তাঁদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে। আর যারা জীবিত ছিলেন তাঁদের মধ্যেও অনেকেই মারা গেছেন। তাই আমরা খুব সৌভাগ্যবান যে আমরা তাঁর জন্মশত বার্ষিকী দেখে গেলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চুু, সহ সভাপতি আরজু রহমান ভুঁইয়া, সহ সভাপতি সানাউল্লা, জয়েন্ট সেক্রেটারি ইকবাল পারভেজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক হাফিজুর রহমান, ফেরদৌস আলম, কার্যনির্বাহী সদস্য টুকু, মতিউর রহামান, সদস্য আব্দুল কাদির, শাহাদাৎ হোসেন সাজনু, মীর্জা আজম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল প্রমুখ।
জেলা প্রশাসন :
চাষাঢ়া বিজয়স্তম্ভে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জেলায় মুজিববর্ষ উদযাপন শুরু হয়। পরে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক মো: জসীম উদ্দিন শহরের কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য্য উদ্বোধন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চন্দন শীল, দাতা সদস্য আবদুস সালাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমল কান্তি সাহাসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সকালে চাষাড়ায় বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম, র্যাব-১১ অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।
এ সময় সেখানে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা আবুল আমিন ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। পরে মেয়র আইভী তাদের নিয়ে একই এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একে একে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতি শদ্ধা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদকসহ দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ-সংগঠনের পক্ষ থেকেও সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিবর্ষ উদযাপন করতে জেলা প্রশাসকের কার্য্যালয়, পুলিশ সুপারের কার্য্যালয়, জেলা আদালত, নগরভবন ও শেখ রাসেল নগর পার্কসহ সকল সরকারি কার্য্যালয়ের ভবনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়াও রয়েছে দিনব্যাপি নানা অনুষ্ঠান। তবে পূর্ব নির্ধারিত নানা অনুষ্ঠানের কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সরকারি আদেশে জেলায় সরকারি বেসরকারি সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
মহানগর আ’লীগ :
মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকাল সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, প্রচার সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সোহেল, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনির, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যা প্রমুখ ।
ছাত্রলীগের শ্রদ্ধা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ । এসময়ে নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সংসদ একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের পক্ষেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা । সকালে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন কালে আরো উপস্থিত ছিলেন মহানগ ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, শুভ রায়, সাদ্দাম হোসেন জিতু, আসাদুজ্জামান, সুমিত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সৌরভসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা।
মহানগর যুবলীগ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে হাজীগঞ্জ জামি'আ হুসাইনিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বাদ জোহর হাজীগঞ্জ জামি'আ হুসাইনিয়া মাদ্রাসার হযরত আবু বকর সিদ্দীক ( রা:) জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর ১১ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েলের সার্বিক তত্ত্বাবধানে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সহ-সভাপতি আমিরুল রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, সদস্য ইকরাম আহমেদ রিপন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, সহ-সভাপতি আলী রাকিব শিশির, ১২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুবলীগ নেতা স্বপন, মুক্তি জাহাঙ্গীর, মোমেন, রাসেল, আকিল, মনির মোল্লা প্রমুখ ।
জেলা শ্রমিকলীগ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ । সকাল নয়টায় নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ সিকদার, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রিয়ন,সহ সম্পাদক আলী হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল রহমান আরিফ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামসহ জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


