Logo
Logo
×

বিশেষ সংবাদ

শীতলক্ষ্যায় সিমেন্টবাহি ট্রলার ডুবে শ্রমিক নিহত

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৪:১৫ পিএম

শীতলক্ষ্যায় সিমেন্টবাহি ট্রলার ডুবে শ্রমিক নিহত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মোহনা মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহি বাল্কহেডের ধাক্কায় একটি সিমেন্টবাহি ট্রলার ডুব মাসুদ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টাঙ্গীবাড়ি থানার দীঘিরপাড় এলাকায়।

 

বিষয়টি নিশ্চিত করেছে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নেওয়াজ উদ্দিন জানান, বালুবাহি বাল্কহেডের মাষ্টার মাসুদ রানা ও সুকানি ইব্রাহিম খলিলসহ বাল্কহেডটি নৌ-পুলিশ আটক করেছে।

 

পুলিশ জানায়, সোমবার রাতে মেঘনা নদী থেকে পাচঁ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর শাহ সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট কারখানার মধ্যবর্তী স্থানে শীতলক্ষ্যা নদীতে নোঙ্গর করে রাখে সিমেন্টবোঝাই ট্রলারটি। 

 

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ট্রলারটি নদী থেকে ছেড়ে যাবার সময় মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী এমভি নানা-নাতি নামের একটি বালুবাহি বাল্কহেড সিমেন্টবাহি ট্রলারটির উপরে তুলে দেয়। 

 

এতে সিমেন্টবাহি ট্রলারটি নদীতে তলিয়ে যায়। এ সময় ট্রলারের ইঞ্জিনরুমে থাকা শ্রমিক মাসুদ আটকা পড়ে আর বের হতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা তল্লাশি চালিয়ে শ্রমিক মাসুদকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

 

এ ব্যাপারে মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ নেওয়াজ উদ্দিন আরো জানান, নিহত মাসুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহি বাল্কহেডসহ বাল্কহেডের মাষ্টার মাসুদ রানা ও সুকানি ইব্রাহিম খলিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন