না`গঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ২৩ জন হোম কোয়ারেন্টাইনে
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৮:২০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে আছেন শিশুসহ মোট ২৩ জন। এর মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছে এক চীনা নাগরিক বিদেশ ফেরত ১৯ জন।
এরআগে গত শনিবার (১৪ মার্চ) পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। রোববার (১৫ মার্চ) ৬ জনকে রিলিজ করে দেয়া হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ দৈনিক যুগের চিন্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। হয়নি। তবে বর্তমানে বিদেশ থেকে আগত ১৯ জনসহ ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছে। প্রতিদিনই স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তাদের খোঁজখবর নিচ্ছেন।
তিনি আরো জানান, আগামীকালের মধ্যে ওই চীনা নাগরিকের হোম কোয়ারেন্টাইন থেকে রিলিজ পাবে।


