স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে ৯ লাখ ২২ হাজার ৩০৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়নে (সিটি করপোরেশন এলাকার ব্যতীত) ৫ উপজেলায় ৬ লাখ ৫৮ হাজার ৪১৭ জন শিশু এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীনে ২ লাখ ৬৩ হাজার ৮৯২ জন শিশুকে এ টিকা দেয়া হবে।
ইতিমধ্যে জেলা সিভিল সার্জন তত্ত্বাবধায়নে ৫টি উপজেলায় (সিটি করপোরেশন ব্যতীত) বাড়ি বাড়ি গিয়ে শিশুদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। ১ম সপ্তাহে ১৮২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩লাখ ৫৩হাজার ২৭ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে এবং ২য় ও ৩য় সপ্তাহে ১০৫৬ টি নিয়মিত, ৪৪টি অতিরিক্ত কেন্দ্র, ৫ টি স্থায়ী কেন্দ্র সর্বমোট ১ হাজার ১দশ ৫টি কমিউনিটির টিকাদান কেন্দ্র এবং প্রয়োজন মত দূর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৫ হাজার ২দশ ১০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে কমপক্ষে ২জন টিকাদানকারী এবং ৩জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।
এছাড়া সিটি করপোরেশন ৪২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৩০ টি টিকাকেন্দ্রে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ১ম সপ্তাহে (১৮ মার্চ থেকে ২৫ মার্চ ) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে,২য় ও ৩য় সপ্তাহে (২৮ মার্চ থেকে ১১ এপ্রিল) নিয়মিত টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে। এছাড়া ক্যাম্পেইনের নির্ধারিত ভেন্যুর বাইরেও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে এ টিকা দেয়া হবে।
উল্লেখ্য, ৯ মাস থেকে ১০ বছর কম বয়সী সকল শিশু পূর্বে হাম-রুবেলা টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলার আক্রান্ত হলেও এই বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনের সময় ১ ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা দেয়া হবে।


