Logo
Logo
×

বিশেষ সংবাদ

পেঁয়াজের ঝাঁজ কমলেও আদা-রসুনে আগুন

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১১:১২ এএম

পেঁয়াজের ঝাঁজ কমলেও আদা-রসুনে আগুন
Swapno

স্টাফ রিপোর্টার : পেঁয়াজের ঝাঁজ কমলেও আদা রসুনের বাজারে রয়েছে আগুন। দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি কমে ১০০ টাকার নিচে নেমে আসায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা।


শহরের বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ খুচরা দামে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা করে। আর পাইকারী বাজারে ১ পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকা করে।


শহরের বেপারীপাড়া থেকে মাসুদা আক্তার আক্তার নামে একজন গৃহিণী দ্বিগুবাবুর বাজারে এসে পেঁয়াজের দাম জানতে চাইলে বিক্রেতা তাকে জানান ২০০ টাকা করে।

একথা শুনে কিছুটা হলেও যখন বিরক্তি প্রকাশ করছিল বা কিছু বলতে চাচ্ছিল তখনই পাশে থেকে একজন ক্রেতা বললো আসলে ২০০ টাকা পাল্লা। মুহূর্তের মধ্যেই তার মুখে হাসি ফুটে উঠে।


এইহাসি শুধু গৃহিণী মাসুদা আক্তারের নয়। তাঁর হাসিমুখ যেন দেশের সব গৃহিণীর মুখের প্রতিচ্ছবি। তবে পেঁয়াজের দাম কমে গেলেও এখনও অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দাম। বাজারে এখন আদা বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি দরে।


রান্নার ক্ষেত্রে আদার নাম বললে যেমন রসুনের নাম চলে আসে তেমনি দামের ক্ষেত্রেও এগুলো রয়েছে কাছাকাছি। দেশি-বিদেশি আদা বিক্রি হচ্ছে ১৬০-১৯০ টাকা কেজি দরে।


আদা-রসুন-পেঁয়াজ বাঙালীর রসনা বিলাসে রান্নাঘরে এ তিনটি নাম সবসময় একসাথে আসলেও দামের ক্ষেত্রে এখন রয়েছে তফাতে। এর কারণ জানতে চাইলে দ্বিগুবাবুর বাজারের একজন পাইকারী বিক্রেতা জানালেন, দেশে এখন পেঁয়াজের মৌসুম থাকায় এর সরবরাহ বেশি এবং দামও কম। তাই পেঁয়াজের দাম কম রয়েছে।


আর আদা রোশন আমাদের দেশে পেঁয়াজের মতো চাহিদার তুলনায় পর্যাপ্ত হয়না। এগুলো প¦ার্শবর্তী দেশসহ অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। আমদানি করা আদা রোশনের প্রায় অর্ধেক আসে চীন থেকে। চীন থেকে আমদানিতে প্রতিবন্ধকতা থাকায় এর দাম অপরিবর্তিত রয়েছে।
পেঁয়াজের সংকট শুরু হয়েছিল গতবছরের ২৯ সেপ্টেম্বর ভারত রপ্তানী বন্ধ করে দেওয়ার পর। এর প্রায় পাঁচ মাস পর ২ মার্চ থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ভারত।


বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে মাছ ও মাংস ও ডিমের দাম। বাজারে এখন প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৪-৩৬ টাকা হালি দরে যা গত সপ্তাহে ছিল ৩২-৩৪ টাকা। শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৩০-৪৫০ টাকা। প্রতিটি হাঁস আকারভেদে বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০-৬০০ টাকা এবং খাসির মাংস ৮০০-১০০০ টাকা।


শহরের ৫নং মাছ ঘাটের বাজারসহ দিগুবাবুর বাজার, কালির বাজার, বাবুরাইল বউ বাজার এবং খানপুর বউ বাজারসহ বাজারগুলেতে প্রচুর মাছের সরবরাহ রয়েছে। আকার ও বাজারভেদে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৬৫০ টাকা, কাতলা ও মৃগেল মাছ ৩০০-৬০০টাকা, পাঙ্গাস মাছ ১১০-১৪০টাকা, কই মাছ ১৪০-১৮০, তেলাপিয়া মাছ ১৩০-১৭০ টাকা, চিংড়ি মাছ ৬০০-১২০০ টাকা।


বর্তমানে বাজারে ইলিশ মাছের সরবরাহ দেখা যাচ্ছে। প্রতিটি ১ কেজি ওজনের কম-বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৬৫০-৮৫০ টাকা কেজি দরে।তবে হালিতেও বিক্রি হচ্ছে ইলিশ মাছ।আকারভেদে ১হালি ইলিশ মাছ ১ হাজার ৬০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।


তবে নিত্যপণ্যসহ সবজি ও মসল্লার বাজার রমজান পর্যন্ত কতটা স্থিতিশীল থাকে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে আগে থেকেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে কাজ করার আহবান জানিয়েছেন ক্রেতারা।  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন