Logo
Logo
×

বিশেষ সংবাদ

সুপ্রিমকোর্ট বারে বিজয়ী তৈমূর কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৬:২১ পিএম

সুপ্রিমকোর্ট বারে বিজয়ী তৈমূর কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকারের বড় মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার বিজয়ী হয়েছেন। নীল দলের প্রার্থী হয়ে নির্বাচনে মার-ই-য়াম পেয়েছেন ৩৮৮২ ভোট।

শুক্রবার ১৩ মার্চ সকালে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪ পদের মধ্যে সভাপতি, সহসভাপতি (১), সহ-সম্পাদক (২) ও সদস্য (২) নিয়ে মোট ছয়টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর বিএনপি সমর্থিত নীল প্যানেল সহসভাপতি (১), সম্পাদক, কোষাধ্যক্ষ ও পাচঁজন সদস্যসহ মোট আটটি পদে জয়ী হয়েছেন। 

 

নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী এ এম আমিন উদ্দিন সভাপতি এবং বিএনপি সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীমোঃ রুহুল কুদ্দুস কাজল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। 
মার-ই-য়ামের চাচা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, মার-ই-য়াম সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়েও বেশী ভোট পেয়েছেন। তিনি সর্ব্বোচ্চ ভোটে কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

 

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকারের বড় কন্যা ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার। ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার পরিবারগতভাবেই আইনজীবী পরিবারের সদস্য। তার স্বামী ব্যারিস্টার মো.মনোয়ার হোসাইন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য। তার নানা এড.আজিজুল হক মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার পিতামহ বৃটিশ ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার ও প্রপিতামহ জুড়ির বিচারক ছিলেন। ব্যারিস্টার মার-ই-য়াম এর ছোট বোন নুসরাত খন্দকার একজন ব্যারিস্টার ও তার চাচাতো বোন শবনম খন্দকার একজন আইনজীবী। মার-ই-য়াম ২০০৯ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভ এবং নারায়ণগঞ্জ ও ঢাকা বার এসোসিয়েশনে সদস্য পদ লাভ করেন। ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে হাই কোর্ট প্র্যাকটিস করার সনদ প্রাপ্ত হয়ে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন।

 

ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের পিতা এড. তৈমূর আলম খন্দকার শ্রমিকদের একজন সংগঠক ও রাজনীতিবিদ তার হাত ধরেই তিনি আইন পেশার পাশাপাশি শ্রমজীবী মানুষদের আইনগত অধিকার নিয়ে কাজ করছেন। বিশেষ করে হস্তশিল্প শ্রমিকদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সেই সাথে প্রতিবন্ধীদের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নারায়ণগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির সহ সভানেত্রী হিসেবে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে শ্রমিক রাজনীতির উপড় মালেয়শিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।

ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের জয়লাভে তার চাচা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানান ও আইনজিবী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন