Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘আল জয়নাল প্লাজা’ ভবনটি বিশুদ্ধ করা হয়নি

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ০১:০৫ পিএম

‘আল জয়নাল প্লাজা’ ভবনটি বিশুদ্ধ করা হয়নি
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।’ এটি বৃটিশ রাজাদেশ। একদা দুশ’ বছর ধরে যারা আমাদেরকে ‘পহায়াইট ম্যান’স বার্ডেন’ (সাদা মানুষের বোঝা, দায়) বলে পরিচয় দিতো, সেই নাক ঊঁচু মহাপ্রভুদের দেশ ইংল্যান্ডেও আতঙ্কের ঝড় তুলেছে করোনা ভাইরাস। 

 

সেখানে সরকার বার বার বলছে, খাদ্যদ্রব্যের কোন অভাব নেই। কেউ খাবার মজুদ করবেন না। কিন্তু রাজাদেশ শুনছে না আতঙ্কিত বৃটিশ। আতঙ্কে সুপারমার্কেটগুলোর খাবার, বিশেষ করে শুকনো খাবার ইতিমধ্যেই উজাড় হয়ে গেছে। লন্ডন শহরের বাঙ্গালীরাও তিন মাসের চাল-ডাল মজুদ করে রেখেছে। সেখানে ৪৯ পেন্সের স্যানিটাইজার বিক্রি হচ্ছে ২৫ পাউন্ডে। বুঝুন ঠেলা, বৃটেনে আতঙ্ক এখন কোন পর্যায়ে পৌঁছেছে। তাই ভয়ের কথা লিখতেও ভয় করে। 

 

নারায়ণগঞ্জ মডেল থানার ৫০ মিটারের মধ্যে অবস্থিত বহুতল ভবন ‘আল জয়নাল প্লাজা’য় ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ছয় দিন অবস্থান করলো দুই করোনা আক্রান্ত ইতালি প্রবাসী ভাই। যাদের একজনের পরবর্তিতে করোনা নেগেটিভ রেজাল্ট এলেও একজন পজিটিভ প্রমাণিত হয়েছে। তার মানে, এ শহরের একটি ভবনের ফ্ল্যাটে একজন করোনা ভাইরাস আক্রান্ত ব্যাক্তি ছয়দিন থেকেছেন, লিফট্ ব্যবহার করেছেন, করিডোর দিয়ে হেঁটে গেছেন এবং পরিচিত জনের সঙ্গে সৌজন্যে হাত মিলিয়েছেন। বলাবাহুল্য এ ক’দিন তারা খাওয়া দাওয়া করেছেন ঘরের বাইরে রেস্তোরাঁয়।

 

এ ব্যাপারে আলাপকালে আল জয়নাল প্লাজা মালিক জয়নাল আবেদিন বলেন, ওরাতো চলে গেছে। ইনশাল্লাহ আমাদের কোন আশঙ্কা নেই। এ ব্যাপারে এলাকার সিটি কর্পোরেশন কাউন্সিলর অসিত বরণ বিশ^াস বলেন, আমরা করোনা নিয়ে এ্যালার্মনেস সভা করেছি, মশার ওষুধ ছিটিয়েছি, শহর পরিষ্কার রাখা এবং ময়লা আবর্জনা সরানো, সেখানে ব্লিচিং পাউডার ছড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আল জয়নাল প্লাজা বিশুদ্ধিকরণের কোন উদ্যোগ নেয়া হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ভবনটি ব্যাক্তি মালিকানাধীন। মালিকতো ভবন বিশুদ্ধিকরণে কোন উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে সিটি কর্পোরেশন কেন নোটিশ প্রদান করছে না ? এ প্রশ্নের জবাবে অসিত বিশ^াস জানান, এ ব্যাপারেও আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি।  

 

এদিকে, গতকালও জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জেলাবাসিকে অভয় দিয়ে বলেছেন, আমাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। করোনা পজেটিভ দু’ব্যাক্তি ক্রমশ সুস্থ হচ্ছেন। সন্দিগ্ধ ১২ জন ‘হোম কোয়ারেন্টাাইনে’ রাখা হয়েছে। তবে, শহরের প্রাণকেন্দ্রের ‘কোয়ারেন্টাই সেলে’ এখনো কাউকে রাখা হয়নি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন